বিহারে আবারও ইতিহাস গড়লেন (Nitish Kumar) নীতীশ কুমার। বৃহস্পতিবার তিনি দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। বয়স ৭৪ হলেও তাঁর রাজনৈতিক দাপট অটুট, এদিনের শপথগ্রহণের মধ্য দিয়ে তিনি মোট ১৯ বছরের শাসনকাল আরও দীর্ঘ করলেন এবং দেশের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রীদের শীর্ষ ১০ তালিকায় জায়গা পাকা করলেন।
আরও পড়ুন- ED Raid: ১৩ দিনের ইডি হেফাজত সিদ্দিকির
শপথগ্রহণ অনুষ্ঠান (Nitish Kumar) অনুষ্ঠিত হয় পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা-সহ এনডিএ-র শীর্ষ নেতারা। এনডিএ-শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেন।
শপথের আগের দিন বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএ-র ২০২ জন বিধায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে নীতীশ (Nitish Kumar)-কে জোটনেতা হিসেবে নির্বাচিত করা হয়। বৈঠকে তাঁকে বিশাল মালা পরিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতারা। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহার বিজেপির মন্ত্রীর সদস্যরা।
বিহারে এনডিএ এবারও দাপট বজায় রেখেছে। ২৪৩ আসনের বিধানসভায় মোট ২০২টি আসন জিতে ফের ক্ষমতায় ফিরেছে জোট। বিজেপি পেয়েছে ৮৯, জেডিইউ ৮৫, লোজপা (আরভি) ১৯, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৫, এবং জাতীয় লোক মোর্চা ৪ আসন।
