২৪আওয়ার্স টিভি ডেস্কঃ ডাস্টবিন অর্থাৎ রাস্তার পার্শবর্তী আবর্জনা স্তূপ থেকে উদ্ধার সদ্যোজাত শিশু। সাত সকালে টোটো চালকের তৎপরতায় সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার, বালির নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে। বুধবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। নিবেদিতা সেতুর নিচে পঞ্চানন তলা সংলগ্ন আবর্জনা স্তূপ থেকে জীবিত এক শিশু কে দেখতে পান স্থানীয় এক টোটো চালক। সকাল থেকে মেঘলা আকাশ, প্রবল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পরে সদ্যোজাত শিশু। টোটো চালক এবং স্থানীয় কয়েকজন এগিয়ে এসে শিশুটিকে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করেন। শিশুর গায়ে পোকামাকড় জড়িয়ে রয়েছে। স্থানীয় মানুষ অনুমান করছেন শিশুটি বেশ কিছুক্ষন ওখানে পরে রয়েছে। আর দেরি না করে উদ্ধারকারীরা শিশুটিকে নিয়ে যায় স্থানীয় একটি নার্সিংহোমে। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোলে তুলে নেন ওই চিকিৎসা কেন্দ্রের এক মহিলা কর্মী। সেখানেই প্রাথমিকভাবে পর্যবেক্ষনে রাখা হয়েছে শিশুটিকে। এই প্রসঙ্গে এক উদ্ধারকারী সৌমেন মালিক জানান , আবর্জনা স্তূপে একটি কাপড়ে জড়ানো অবস্থায় পরে থাকতে দেখা যায় শিশুটিকে । দেখামাত্রই আমরা কয়েকজন এগিয়ে যাই শিশুটিকে উদ্ধার করি। উদ্ধারের পর দেখা যায় , শিশুর শরীরে পোকামাকড় জড়িয়ে রয়েছে। কমপক্ষে তিন থেকে চার ঘন্টা বা তারও বেশি সময় ধরে শিশুটি পড়েছিল। কে বা কারা এই ধরণের অমানবিক কাজ করেছে তা জানা যেতে পারে এলাকার সিসিটিভি ঘাটলে, দোষীদের চিহ্নিত করা যেতে পারে। কে বা কারা সদ্যোজাত শিশুকে ময়লা আবর্জনায় ফেলে গেলো।
ট্রেন্ডিং নিউস
See All
