২৪ আওয়ার্স টিভি ডেস্ক :রবিবার থেকে অর্থাৎ আজ ১০ ই অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে প্রথম চালু হলো শীততাপ নিয়ন্ত্রিত( এসি) লোকাল ট্রেন ,চেন্নাই ভিত্তিক ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি দ্বারা নির্মিত এই নতুন এসি ইএম ইউ ট্রেন টি রাজ্যের রেল নেটওয়ার্কের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের প্রতিশুতি দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন টি শিয়ালদহ থেকে রানাঘাট ডিভিশন এর মধ্যে চলবে এই ট্রেন তার পুরো দূরত্ব ১:৪০ ঘন্টায় অতিক্রম করবে ,ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলবে। এটি একটি দ্রুতগামী পরিষেবা এবং নির্দিষ্ট কিছু স্টপেজেই দাঁড়াবে এই ট্রেন।
শিয়ালদহ থেকে রানাঘাট এসি লোকাল এ থাকছে সম্পূর্ণ ১২ টি কোচ যা সম্পূর্ণ ভাবে শীততাপ নিয়ন্ত্রিত স্টেইলনেস স্টিলএর তৈরী যা সম্পূর্ণ ভাবে সুরক্ষিত এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে। এই ট্রেন এ মোট ১১২৬ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। ট্রেন টি তার যাত্রা পথে চাকদহ ,কল্যাণী,কাঁচরাপাড়া ,নৈহাটী,ব্যারাকপুর,খড়দহ ,সোদপুর ,দমদম এবং বিধাননগর স্টেশন এ থামবে। পুরো যাত্রার জন্য ভাড়া ১২০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা ,এছাড়াও দৈনিক যাত্রীদের জন্য টিকেটের বিকল্পও রয়েছে।
আজ এই ট্রেন এর আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়ে গেল শিয়ালদহ থেকে আগামীকাল অর্থাৎ ১১ ই অগাস্ট থেকে এর বাণিজ্যিক উদ্বোধন শুরু হবে রানাঘাট ডিভিশন থেকে।
