NEPAL : ‘শান্তি বজায় রাখুন’, সোশ্যাল মিডিয়ায় Gen Z-র বার্তা

Published on: September 10, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : “বিক্ষোভ.. তাণ্ডব.. আগুন! নেপালে সব কিছু পুড়ে খাক.. কিন্তু এসব কিছুই নাকি করেনি Gen Z…!ঘুরে গেল ১৮০ ডিগ্রি ! সারাদিন ধরে—‘জেনারেল জেড নেপাল’, ‘হামি নেপাল’ আর ‘হাউ টু ডেজ বিকাশ’ সহ আরও অনেক তরুণ কনটেন্ট নির্মাতা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল—ভাঙচুর, সহিংসতা তাদের নয়।তাদের দাবি—লক্ষ্য সহিংসতা উস্কে দেওয়া নয়, বরং আরও জীবন ও ভবিষ্যৎ নষ্ট হওয়ার আগে সংযম প্রদর্শনের আহ্বান।দুর্নীতিবিরোধী বিক্ষোভে, অশান্তি থামাতে গিয়ে সংঘর্ষ চলাকালীন প্রাণ হারিয়েছে অন্তত উনিশ জন, আহত শতাধিক।এরপরেই জনতার রোষ—সুপ্রিম কোর্ট, মিডিয়া গ্রুপ অফিস, মন্ত্রীদের বাড়ি, সংসদ ভবন, এমনকি ভাট ভাটেনি সুপারমার্কেট পর্যন্ত ভাঙচুর।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গড়ালে, মঙ্গলবার রাত ১০টা থেকে কাঠমান্ডুর রাস্তায় নামে সেনা।কড়া বার্তা দেন সেনাপ্রধান অশোকরাজ সিগডেল—এরপর যদি ফের সহিংসতা হয়, নেওয়া হবে কঠোর ব্যবস্থা।তবে থেমে থাকেনি এখানেই—মধ্যরাতে Gen Z-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেনাপ্রধানের। আশ্বাস—বুধবারই প্রেসিডেন্টের সঙ্গে বসবেন তারা।অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় Gen Z-র স্পষ্ট বার্তা—‘নেপালে শান্তি বজায় রাখুন! নতুন করে আর কোনও আন্দোলন বা অশান্তি নয়। অবিলম্বে গড়তে হবে অন্তর্বর্তী সরকার—যেখানে পুরনো রাজনৈতিক দলের কোনও হস্তক্ষেপ চলবে না।

প্রাধান্য পেতে হবে Gen Z প্রতিনিধিদের। নাগরিক সুরক্ষাই হবে সরকারের প্রথম কাজ। আর গত দু’দিনের হিংসায় নিহতদের ঘোষণা করতে হবে শহিদ হিসেবে।’Gen Z-র পক্ষে আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দেন রবি কিরণ হামাল।একই সঙ্গে নিজেদের দূরে সরিয়ে নিল ‘জেনারেল জেড’ নামে পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলও। বলল—‘এরা আমরা নই।’তারা দোষ চাপাল ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের’ ঘাড়ে।বারবার সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে জানাচ্ছে তরুণরা—‘আমরা শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততায় প্রতিশ্রুতিবদ্ধ।’‘ভাঙচুর আর লুটপাটের সঙ্গে আমাদের কোনও যোগ নেই।’একদিকে আগুনে জ্বলছে নেপাল.. অন্যদিকে শান্তির বার্তা ছড়াচ্ছে Gen Z… দ্বিধাবিভক্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশ, আজও রাস্তায় প্রশ্ন—নেপালের আগামী কোন পথে?”