২৪ আওয়ার্স টিভি ডেস্ক : সেনা শাসন জারি থাকা সত্ত্বেও থামছে না উত্তাল পরিস্থিতি। একের পর এক মন্ত্রী পদত্যাগ করছেন চাপে পড়ে, অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও সরে দাঁড়ান। কিন্তু তার পরেও শান্ত হয়নি রাস্তাঘাট। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে প্রবল বিক্ষোভ। রাজধানী কাঠমাণ্ডুতে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ১৯ জন। ক্ষোভে ফুঁসছে জনতা— আগুন ধরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর বাড়ি, সংসদ ভবন পর্যন্ত জ্বলে ওঠে। এমনকি বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। নিরাপত্তার খাতিরে মন্ত্রীদের সরিয়ে নিয়ে যায় সেনা।
এর মধ্যেই ভাইরাল হয় অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় বিক্ষোভকারীদের মারধরের চাঞ্চল্যকর ভিডিও। দুর্নীতি আর একের পর এক দমননীতির অভিযোগে দিশেহারা হয়ে পড়েছে ওলি সরকার। উত্তপ্ত পরিস্থিতিতে নেপাল এখন দাঁড়িয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে। “সেনা নামলেও থামছে না হিংসা!নেপালের নৌবাস্তার বাঁকে জেলখানায় রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষ থামাতে পুলিশের গুলি—মৃত ৫ বন্দি, আহত অসংখ্য।অরাজকতার মধ্যেই জেল থেকে পলাতক ২০০-র বেশি কয়েদি!উধাও ১৪৯ জন সাজাপ্রাপ্ত আসামি, ৭৬ জন বিচারাধীন বন্দি। এমনকি নাবালক বন্দিদেরও অনেকেই পলাতক। নেপালি সেনাবাহিনীর ঘেরাটোপে এখন বাঁকে জেলখানা,অশান্তির আঁচ ছড়াল পশুপতিনাথ মন্দিরেও—লুঠপাট, ভাঙচুরের চেষ্টা আপাতত ভক্তদের জন্য বন্ধ মন্দিরের দরজা।সেনার নিয়ন্ত্রণে গৌশালা মন্দিরও।
