NADIA :১৫ অগাস্ট নয়! ১৮ ই অগাস্ট স্বাধীনতা দিবস নদীয়াই

Published on: August 18, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :১৫ আগস্ট ১৯৪৭ ভারত স্বাধীন হলেও নদীয়ার কৃষ্ণনগর, রানাঘাটসহ কয়েকটি এলাকা র‍্যাডক্লিফের ভুল মানচিত্রে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এতে হতাশায় ডুবে যায় নদীয়াবাসী। তবে কৃষ্ণনগর রাজবাড়ির মহারানী জোতির্ম্যয়ী দেবী, মহারাজা সৌরীশচন্দ্র রায় বাহাদুর ও কংগ্রেস নেতা লক্ষ্মীকান্ত মৈত্রসহ বহু বিশিষ্ট ব্যক্তির প্রচেষ্টায় কেন্দ্রীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটে।
১৭ আগস্ট ঘোষণার পর ১৮ আগস্ট মধ্যরাতে নদীয়ার ভারতভুক্তি নিশ্চিত হয়। পরদিন কৃষ্ণনগর রাজবাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনন্দোৎসব।প্রতি বছর আজকের দিনে কৃষ্ণনগর, রানাঘাট, শিবনিবাসসহ বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন, প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকা বাইচের মাধ্যমে উদযাপিত হয় এই বিশেষ দিন। নদীয়ার মানুষ আজও গর্বভরে স্মরণ করে সেই তিন দিন পর পাওয়া স্বাধীনতার ইতিহাস।