২৪ আওয়ার্স টিভি ডেস্ক : .আকছার রাস্তাঘাটে চলার সময় ট্রাকে করে মালপত্র – সোফা নিয়ে যেতে দেখা যায় লোকজনদের। কিন্তু ভেবে দেখেছেন কি এই সোফা বা মালপত্রের ভিতরে আদেও কিছু আছে কিনা। ব্যারাকপুরে ঘটেছে এমন ঘটনা। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৫৩কেজি গাজা উদ্ধার করেছেন। খোঁজ পেয়েছে অন্তরাজ্যের গাঁজা প্রাচার চক্রের। গোপন সূত্রের খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৫৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের কাছে আগেই খবর ছিল যে সোফা চেয়ারগুলি বানানোর সময় তার মধ্যেই গাজা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর এই সবের পিছনে নাম জড়িয়েছিল বিহারের বাসিন্দা সুব্রত দে এবং নদিয়ার চাকদহের বাসিন্দা সুরজিৎ বিশ্বাস। সেই মতোই তৎপর ছিলো ছিলেন গোয়েন্দারা। এরপর গতকাল দেখা যায় নাগের বাজার দিয়ে বারাকপুরের দিকে একটি ট্র্যাক আসছে। আর সেই ট্রাকের ভিতরে রয়েছে সোফা সেট , চেয়ার। এরপর হাত দেখিয়ে গাড়িটি দাঁড় করায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে আছে তাঁদের খোঁজে তল্লাশি চালাছে ব্যারাকপুর পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ ।
BARRACKPORE:সোফার ভিতরে লুকানো রহস্য ! ব্যারাকপুরে ট্রাক থেকে মিলল চমক
Published on: August 7, 2025
