২৪ আওয়ার্স টিভি ডেস্ক : নবগ্রামে চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের। একমাত্র আশা শস্য বীমা!পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে ফসলের জমি জলের তলায় চলে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নবগ্রামে’ হাজার ,হাজার বিঘা চাষের জমি জলের তলায়, দেখলে কান্না পাবে আপনারও। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া পাঁশলা পঞ্চায়েতের অধীনে আমেদাবাদ , নিমগ্রাম, বিলোল , রামচন্দ্রপুর, কোড়গ্রাম, নবগ্রাম অঞ্চলে কুশমোড়, শীলগ্রাম,পাঁচগ্রাম তাড়গ্রাম,তেঁতুলিয়া,মেহানাডাঙ্গা ,বুড়ারডাঙ্গা ,খাড়িকাডাঙ্গা,কিশোরপুর,ডিগ্রিডাঙ্গা, নবগ্রাম ব্লকের একাধিক মৌজা ধানের জমি জলে তলায়। মাথায় হাত কৃষকদের।
তাদের একমাত্র ভরসা শস্য বীমা মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে জলমগ্ন হওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।ধানের চারাবীজ নেই। ফলে এই মরসুমে নতুন করে আর ধান চাষ করা সম্ভব নয় , বলে জানিয়েছেন কৃষকরা।এক বিঘা আমন ধান চাষ করতে খরচ পড়ে আনুমানিক ৫০০০ টাকা। ডিভিসি-র ছাড়া জলে জলের তলায় চলে গিয়েছে সদ্য রোপন করা ধান চারা। কৃষকের দাবি, কেউ লোন নিয়ে , তো আবার কেউ আড়তদারদের কাজ থেকে ধারে টাকা নিয়েছেন, তো কেউ আবার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে এই ধান চাষ করে, চাষ করার পরে, ফসল যখন ওঠে , তখন সেই ফসল বিক্রি করে ,সেই টাকা তারা পরিশোধ করে।
এবছর ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছেন ,কিভাবে লোন শোধ করবেন, টাকা পরিশোধ করবেন ভেবে পাচ্ছেন না । তাই তাদের একটাই আশা শস্য বীমা, এই শস্য বীমার টাকা পেলে কৃষকেরা খুবই উপকৃত হবেন বলে জানাচ্ছেন।নবগ্রাম ব্লকের কৃষি আধিকারিকরা ও কর্মদক্ষ এই বিষয়ে তৎপর যেসব জায়গা জল মগ্ন সেইসব মৌজা গুলো পরিদর্শনে গিয়ে খতিয়ে দেখছেন বলে জানা যায়। এবছর ব্যাপক হারে ধানের ক্ষতি হয়েছে ,কৃষকরা যাতে শস্যবিমা পান তার উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
