২৪ আওয়ারস টিভি ডেস্ক : সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিত বিশ্বাস- এর ডিভীশন বেঞ্চ । কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হোয়েছে সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালির প্রাক্তন তৃনমূল নেতা শেখ শাহজাহানের কোনও ভূমিকা নেই। গত ৩০ জুন বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিঙ্গেলবেঞ্চে সিবিআই এর যুগ্ম আধিকারিক সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় ।
শেখ শাহাজাহান এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল ২০১৯ সালের ৮ জুন খুন হন বলে অভিযোগ ওঠে। দেবদাস মণ্ডল এখনও নিখোঁজ ।পরিবার এর অভিযোগ দেবদাসকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ ছিল শেখ শাহাজাহাণ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় আদালতের দ্বারস্থ হন প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা এবং দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল গায়েণ।
supreme court: ফের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয়। তিনজনেই এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। খুনের মামলায় প্রথমে চার্জশিটে নাম ছিল শাহজাহানের। পরে তদন্ত ভাড় সিআইডি- এর হাতে চলে যায়। এছাড়াও ২০২২ সালে একটি খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে ছিল। তবে সে মামলায় তিনি জামিন পেয়ে যান।
