শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi Can Give Tips)। সোমবার সংসদ ভবনে তাঁর প্রথাগত ভাষণে তিনি বলেন, ভারত গণতন্ত্রকে শুধু মেনে চলছে তা নয়, বরং তাকে আরও শক্তিশালী করেছে। বিহার নির্বাচনে বিপুল ভোটদানের হার, বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ-ভারতের গণতন্ত্রের শক্তি প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন- CV Anand Bose: দেশের রাজভবনগুলির নতুন পরিচয়, সূচনা বাংলাতেই
বিহার নির্বাচনে বিরোধীদের পরাজয়কে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন (Modi Can Give Tips) , ফলাফলে হতাশ না হয়ে শীতকালীন অধিবেশনকে ফলপ্রসূ করতে হবে। একই সঙ্গে তিনি জোটসঙ্গীদেরও সতর্ক করে বলেন, জয়কে কখনোই অহঙ্কারে পরিণত হতে দেওয়া উচিত নয়।
‘ড্রামা নয়’-বিরোধীদের উদ্দেশ্যে মোদী-
বিরোধী দলগুলির সাম্প্রতিক মন্তব্য নিয়ে আক্রমণ শানিয়ে মোদী (Modi Can Give Tips) বলেন, সংসদে ড্রামা নয়, কাজ করা উচিত। তিনি আশা করেছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে বিরোধীরা বিহারের হার মেনে নেবে, কিন্তু তাঁদের বক্তব্য দেখে মনে হচ্ছে পরাজয় এখনও তাঁদের নাড়া দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, চাইলে তিনি বিরোধীদের ‘টিপস’ দিতে পারেন-কীভাবে কৌশল বদলে আরও ভালো পারফরম্যান্স করা যায়।
SIR বিতর্ক –
এদিকে, শীতকালীন অধিবেশনে বিরোধীরা বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত বিতর্কের দাবি তুলেছে। সরকার যদিও ইতিমধ্যেই ১০টি নতুন বিল উপস্থাপনের তালিকা প্রকাশ করেছে এবং ১৫০ বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতরম্ নিয়ে বিশেষ আলোচনা করার সিদ্ধান্ত জানিয়েছে। অধিবেশন সোমবার থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক, এবং লোকসভা ও রাজ্যসভার ব্যাবসা পরামর্শ কমিটির বৈঠকে SIR-ই ছিল বিরোধীদের মূল দাবি।
সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব হুঁশিয়ারি দেন- SIR নিয়ে আলোচনা না হলে সংসদ চলতে দেওয়া হবে না। অন্য বিরোধী নেতারাও সরকারকে জানান, সংসদ না চললে দায় সরকারেরই। তবে সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, কোনও নেতা বলেননি যে SIR ইস্যুতে সংসদ অচল করা হবে। রিজিজুর মন্তব্য, “গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, কিন্তু তাতে সংসদ চলা বন্ধ হওয়া উচিত নয়। সরকার চাইছে আলোচনা ও কাজের মাধ্যমে অধিবেশন নির্বিঘ্নে চালাতে।”
