মডেল শান্তা পাল : বাংলাদেশি সন্দেহে ধৃত মডেল কে ঘিরে ঘনাচ্ছে রহস্য

Published on: August 2, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :বাংলাদেশি মডেল শান্তা পাল এর বাড়িতে চললো তল্লাশি, তার বাড়ি থেকে উদ্ধার বেশ কিছু নথি পত্র। বেশ কিছু দিন ধরে তদন্ত চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করলো দুটি আধার কার্ড এবং দুটি ব্যাঙ্ক একাউন্ট ,যার মধ্যে একটি ব্যাঙ্ক একাউন্ট রয়েছ বেসরকারি ব্যাঙ্কএ । ওই একাউন্ট গুলিতে কত টাকা ছিল ,সেগুলি থেকে কি কি আর্থিক লেনদেন হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ তদন্তে উঠে এসেছে শান্তার চারটি গাড়ি রয়েছ। সেগুলি ব্যাবসায় খাটানো হত। ওই গাড়ি গুলি কার নাম এ কেনা হয়েছে ,তাও তদন্তের আওয়াতায় রাখা হয়েছে। শান্ত পাল র নাম এ দুটি আধার কার্ড পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের খবর। ওই দুটি আধার কার্ড এর মধ্যে একটির ঠিকানা কলকাতার , অন্যটি বর্ধমান এর ঠিকানা রয়েছ। এছাড়াও বর্ধমান এর ঠিকানায় একটি ভোটার কার্ড রয়েছ। সেক্ষেত্রে তিনি বর্ধমানে কখনও থাকেছেন কিনা ,বর্ধমান থেকে কেন কলকাতায় চলে এলেন ,তাও তদন্ত করে দেখছে পুলিশ। বর্ধমান এর ঠিকানায় যে আধার কার্ড পাওয়া গেছে তা ইতিমধ্যে নির্বাচন কমিশন র কাছে পাঠানো হয়েছে। ওই ভোটার নথির তথ্য যাচাই করতে চাইছেন তদন্তকারীরা।