Metro: “দূর্গাপুজোর সময় মেট্রো চলবে বিশেষ সময়সূচি অনুযায়ী , যাত্রীদের জন্য প্রস্তুতি”

Published on: September 24, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ব্লু লাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পঞ্চমীতে সকাল ৮:০০ থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। ষষ্ঠীতে সকাল ন’টা থেকে এগারোটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। সপ্তমী অষ্টমী নবমী দুপুর ১:০০থেকে ভোর ৪;০০ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। দশমীতে থেকে রাত দশটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে।।গ্রীন লাইনের (হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ) ক্ষেত্রে পঞ্চমীর দিন ৭:৩০ থেকে রাত ১১:০০ ষষ্ঠীর দিন সকাল ৯:০০ থেকে রাত ১১ঃ২৮ পর্যন্ত। সপ্তমী অষ্টমী নবমীতে দুপুর ১:৩০ মিনিট থেকে ভোর৪:০০ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে।

দশমীর ক্ষেত্রে দুপুর ১:০০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত পরিষেবা দেওয়ার হবে।ইয়েলো লাইন ( নোয়াপাড়া থেকে বিমানবন্দর)পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমীতে ডাউনলাইনে দুপুর ৩:০০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত পরিষেবা দেয়া হবে। এবং আপ লাইনে দুপুর ৩:৩০ থেকে রাত ১০:৫০ মিনিট পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। দশমীর দিন দুপুর ৩:০০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে।পার্পল লাইন ( বেলেঘাটা থেকে কবি সুভাষ)পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুপুর ৩:২৫ মিনিট থেকে রাত ১০:৫৫ পর্যন্ত ডাউন লাইনে পরিষেবা দেয়া হবে। ‌ এবং আপলাইনে দুপুর তিনটে থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পরিষেবা দেয়া হবে।