Food : ” ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে মেয়রের নজরদারি অভিযান “

Published on: September 18, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : আর হাতে মাত্র কয়েক টা দিন। তার পরেই বাঙালি দের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানেই আড্ডা খাওয়া দাওয়া, পেট পুজো আর ঘুরাফেরা। পুজোর সময় মানুষের আনন্দ যাতে নিরানন্দ না হয়, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কলকাতা পুর সভার স্বাস্থ্য বিভাগ। তাই বৃহস্পতিবার পুজোর আগেই খাদ্য ভেজাল ঠেকাতে রাজপথে ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। এদিন হেদুয়া মোড় থেকে ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে কলকাতা পুর সভার খাদ্য ভেজাল বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযানের অংশ হিসাবে পুজোর আগে অস্থায়ী ভাবে তৈরি ফুড স্টল এবং রেস্তোঁরা গুলিতে অভিযান চালিয়ে তাদের খাদ্য দ্রব্যের গুণমান যাচাই করেন কলকাতা পুর সভার স্বাস্থ্য বিভাগের খাদ্য সুরক্ষা আধিকারিকরা।

ডেপুটি মেয়র নিজে ঘুরেঘুরে বিভিন্ন স্টল থেকে নিয়ে রেস্তোঁরা গুলিতে মশলা, রান্না করা খাওয়া সহ অন্যন্য উপকরণের নমুনা সংগ্রহের মাধ্যমে খুঁটিয়ে দেখেন তিনি। সংগ্রহীত খাদ্য নমুনা কে সঙ্গে থাকা ফুড সেফটি গাড়ি ল্যাবে পাঠিয়ে দিয়ে খাদ্যের গুণমান যাচাই করা হয়। কলকাতা পুর সভার খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এদিন হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত থাকা রেস্তোঁরা এবং ফুড স্টল গুলিতে তাদের খাদ্যের গুণমান ও পদ্ধতির উপরে নজরদারি উদ্যেশ্য অভিযান চালানো হয়। তাই ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষের নেতৃত্বে খদ্যা পরিদর্শকের একটি দল খোলা খাওয়ার, রেস্তোঁরা এবং অন্যন্য খাদ্য সরবরাহকারী স্টল থেকে নমুনা সংগ্রহ করেন।

এদিন সংগ্রহীত খাদ্য নমুনা গুলিকে পরীক্ষা করে দেখা হয় এবং তাতে কোনো ক্ষতিকর রং বা ভেজাল পদার্থ আছে কি না তা নিশ্চিত করা হয়। পাশাপশি এদিন কলকাতা পুর সভার খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করার জন্য লিফটলেট বণ্টন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয়। দুর্গাপুজোর আগে এই খাদ্য ভেজাল বিরোধী অভিযান অনেক গুরুত্বপুর্ন এই কারণে যে পুজোর সময় বিভিন্ন ধরনের খাবার স্টল ও রেস্তোঁরা খোলা থাকে। মানুষের ভিড় এবং চাহিদা মেটাতে অনেক ভেজালযুক্ত খাবার সরবরাহের ঝুঁকি বেড়ে যায়। তাই সাধারন মানুষ ও দর্শনার্থী দের পুজোর আনন্দে আত্মহারা হয়ে যাওয়া। যাতে তাদের ভেজালমুক্ত এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত করার জন্যই এই অভিযান সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের।