পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে (Mamata Banerjee Turns 71) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৫ ই জানুয়ারি) এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
১৯৫৫ সালের ৫ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিতা প্রয়াত প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং মাতা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়। শিক্ষাজীবনে তিনি বিএ, বিএড, এলএলবি এবং এমএ ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Turns 71) এবং রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি সাতবার লোকসভা সাংসদ নির্বাচিত হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেলমন্ত্রী, কয়লা ও খনি মন্ত্রী-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুনঃ ODI Squad Announced: ফিরলেন শ্রেয়স আইয়ার, দলে নেই হার্দিক পান্ডিয়া
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় জোগমায়া দেবী কলেজে পড়াশোনার সময় পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে কংগ্রেস (আই) দলের যুব ও মহিলা সংগঠনে একাধিক সাংগঠনিক পদে কাজ করেন। ১৯৮৪ সালে যাদবপুর কেন্দ্র থেকে প্রথমবার সংসদে নির্বাচিত হন তিনি।
১৯৯৭ সালে কংগ্রেস ছেড়ে নিজ উদ্যোগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে রাজ্যে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পায় তৃণমূল। সেই বছর ২০ মে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Turns 71) হিসেবে শপথ নেন তিনি। এরপর টানা তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদে বহাল রয়েছেন।
আজ, ৫ জানুয়ারি ২০২৬-এ, ৭১ বছরে পা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রাজনীতিতে তিনি একটি বিশেষ নজির গড়েছেন। তিনি একমাত্র মহিলা নেতা, যিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করে সেই দলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হয়েছেন।
দেশের অন্যান্য মহিলা মুখ্যমন্ত্রীদের (Mamata Banerjee Turns 71) ক্ষেত্রে দেখা গেছে, তাঁদের বেশিরভাগই পূর্বপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা পারিবারিক উত্তরাধিকারের মাধ্যমে নেতৃত্বে এসেছেন। মায়াবতী BSP-র প্রতিষ্ঠাতা কাঁশী রামের উত্তরসূরি হন, জয়ললিতা AIADMK-র প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রনের পর নেতৃত্ব নেন এবং মেহবুবা মুফতি পিডিপি-র প্রতিষ্ঠাতা মুফতি মহম্মদ সইদের কন্যা।
অন্যদিকে, শীলা দীক্ষিত কংগ্রেসের মতো প্রতিষ্ঠিত জাতীয় দলের ভিতর থেকেই উঠে এসে দিল্লির মুখ্যমন্ত্রী হন (Mamata Banerjee Turns 71) । বিজেপি ও অন্যান্য দলেও একাধিক মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও, নিজ হাতে দল গড়ে ক্ষমতায় আসার নজির একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই।
ব্যস্ত রাজনৈতিক জীবনের পাশাপাশি সাহিত্য ও শিল্পচর্চাতেও তিনি সক্রিয়। তাঁর লেখা কুড়িটিরও বেশি বই প্রকাশিত হয়েছে এবং পাঁচ হাজারেরও বেশি ছবি এঁকেছেন তিনি। নিলামে বিক্রি হওয়া ছবির অর্থ সামাজিক ও উন্নয়নমূলক কাজে দান করেছেন মুখ্যমন্ত্রী।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Turns 71) নিজেকে একজন স্বনির্মিত ও স্বতন্ত্র নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন—যা তাঁকে দেশের রাজনীতিতে আলাদা পরিচিতি দিয়েছে।
