North 24 Pargana : জমি বিবাদ না ধর্ষণ ? প্রশ্নে সরগরম মধ্যমগ্রাম পৌরসভা

Published on: August 24, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা সামনে এল মধ্যমগ্রাম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোরা উত্তরপাড়ায়। অভিযোগ, মাত্র দশ বছরের এক নাবালিকাকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে স্থানীয় এক ব্যক্তি। ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ। বর্তমানে সে থানার হেফাজতেই রয়েছে। তবে এ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অভিযুক্তের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই মামলা সম্পূর্ণ সাজানো। তাদের শ্বশুরকে মিথ্যে ফাঁসানো হয়েছে বলেই পাল্টা অভিযোগ করেছেন তারা।

এদিকে, এলাকাজুড়ে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ক্ষোভ ও আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, এত ছোট্ট এক নাবালিকাকে এভাবে হেনস্তার অভিযোগ সত্য হলে তা ভয়াবহ। অন্যদিকে পরিবারের অভিযোগ মিথ্যে হলে তা প্রমাণিত হবে তদন্তেই।মধ্যমগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধর্ষণের অভিযোগের সত্যতা যাচাই করতে নানাভাবে প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। একইসঙ্গে জমি বিবাদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার প্রতিটি দিকই খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। সাধারণ মানুষের মনে প্রশ্ন— এটি কি আসলেই নৃশংস ধর্ষণ নাকি জমি বিবাদের জেরে রচিত মিথ্যে মামলা?