দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে রাঁচিতে দেখা গেল এক অন্যরকম উন্মাদনা। বৃহস্পতিবার সন্ধ্যায় এমএস ধোনির ( M.S Dhoni & Virat Kohli ) রাঁচি রেসিডেন্সে পৌঁছান বিরাট কোহলি ( M.S Dhoni & Virat Kohli ), ঋষভ পন্থ ও রুতুরাজ গায়কওয়াড়। ভারতীয় দল ইতিমধ্যেই রাঁচিতে ক্যাম্প করে থাকলেও, ব্যস্ত প্রস্তুতির মাঝে ধোনির ( M.S Dhoni & Virat Kohli ) বাড়িতে এই সৌজন্য সাক্ষাৎ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল প্ল্যাটফর্মে।
LINK : https://www.facebook.com/share/r/17mosZVpxi/?mibextid=wwXIfr
তবে পুরো বিষয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই ভাইরাল ভিডিও যেখানে দেখা যায়, ধোনি নিজে ড্রাইভ করছেন আর পাশে বসে আছেন কোহলি ( M.S Dhoni & Virat Kohli ) । রাস্তাজুড়ে জড়ো হওয়া ভক্তদের দিকে হাত নাড়ছেন কোহলি ( M.S Dhoni & Virat Kohli ) , আর ‘ক্যাপ্টেন কুল’ ( Captain Cool ) শান্তভাবেই স্টিয়ারিং সামলাচ্ছেন ; মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভরে যায় ভিডিও ও ছবিতে, বহু নেটিজেন এটিকে “বছরের সেরা ক্রিকেটিং মুহূর্ত” বলে আখ্যা দেন।
Read More : Kunal Kamra : RSS – র পরে ফের নতুন বিতর্কে জড়ালেন কুণাল কমরা https://24hrstvchannel.com/kunal-kamra-rss-niye-abar-natun-bibad/
সিরিজের আগে এই মিলনকে দলীয় আবহের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুভমান গিল ও শ্রেয়স আইয়ার না থাকায় ওডিআই দলকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল ( K.L Rahul )। টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে এবার নতুনভাবে শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট টিম। কোহলির ওডিআই দলে ফেরা যেখানে দলের ব্যাটিং অস্থিরতার মাঝেই স্থিতি দেবে বলে আশা, সেখানে ধোনির সঙ্গে এই সাক্ষাৎ খেলোয়াড়দের মনোবল বাড়িয়েছে বলেই অনেকে মনে করছেন।

দিনভর ধোনির ( M.S Dhoni & Virat Kohli ) বাড়ির সামনে ভিড় ছিল উপচে পড়ার মতো। প্রত্যেক তারকার গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা ; প্রথম ওডিআই আবার ধোনির হোমগ্রাউন্ড রাঁচিতেই , তাই এই মিলন এর আবেগ আরও গভীর হয়েছে।
ক্রিকেটমহল সূত্রে জানা যাচ্ছে, প্রথম ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন ধোনি ; এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সিরিজ শুরুর আগেই ধোনি-কোহলির এই মুহূর্ত ভারতীয় ক্রিকেটে যেন আবার ফিরে আনল সেই পুরনো নস্টালজিয়া ও বন্ধনের ছবি।
