২৪ আওয়ার্স টিভি ডেস্ক : উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমশ শক্তি হারাচ্ছে।পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি আগামী কাল নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ-ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে গভীর নিম্নচাপ রূপে।৩০ শে সেপ্টেম্বর আরো একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব-পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।৩০ শে সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। কলকাতায় আগামী দু’দিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল ২৫ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
Weather : “পুজোর সময় বঙ্গোপসাগরে নিম্নচাপ , আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে “
Published on: September 24, 2025
