Kunal Kamra : RSS – র পরে ফের নতুন বিতর্কে জড়ালেন কুণাল কমরা

Published on: November 27, 2025
Kunal Kamra

Join WhatsApp

Join Now

স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কমরা ( Kunal Kamra ) আবারও নতুন বিতর্কে জড়ালেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় তিনি ( Kunal Kamra ) এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর ( Kunal Kamra )টি-শার্টে থাকা ডিজাইন দেখে RSS-কে ব্যঙ্গ করা হয়েছে এবং ছবিটির ক্যাপশনে লেখেন ( Kunal Kamra) — “not clicked at a comedy show” বলে অভিযোগ উঠেছে। ছবিটি পোস্ট হওয়ার পরই বিজেপি শিবিরে ক্ষোভ ছড়ায় এবং পুলিশি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়।


Link : https://www.instagram.com/reel/DRjsqu8EkoN/?igsh=MWc4Nzh0aWRyeGZ1bg==

এরপরে তিনি ( Kunal Kamra ) আবারো একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি ভারতীয় সংবিধানকে ব্যাঙ্গ করে আবারো একটি পোস্ট করেন এবং ছবিটির ক্যাপশনে লেখেন , ” Outrage doesn’t run this country , The constitution does . ” যার ফলে আবারো বিতর্ক তীব্র হয়ে যায় ।


Read More : South Africa vs India : দেশের মাটিতে লজ্জাজনক হার https://24hrstvchannel.com/sa-vs-india-home-series-humiliating-defeat/

মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, “এ ধরনের পোস্ট বরদাস্ত করা হবে না। পুলিশ কড়া ব্যবস্থা নেবে।” কারণ কমরার ( Kunal Kamra ) টি-শার্টে একটি কুকুরের ছবি ও RSS-কে উদ্দেশ করে লেখা ছিল বলে তাঁদের অভিযোগ । যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।


শিবসেনা নেতা সঞ্জয় সিরসাটও প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আগে প্রধানমন্ত্রী মোদি ও উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে মন্তব্য করেছিলেন। এবার সরাসরি RSS-কে আক্রমণ করেছেন। বিজেপির উচিত শক্ত জবাব দেওয়া।”কমরার ( Kunal Kamra ) সঙ্গে রাজনৈতিক বিরোধের ঘটনা অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে এক শো-তে গান বদলে শিন্ডেকে ব্যঙ্গ করেছিলেন তিনি ( Kunal Kamra ) । এর জেরেই শিবসেনা কর্মীরা কমেডি শোর ভেন্যু ও হোটেলের অংশ ভাঙচুর করেছিল ।

Read More : ITR Refund Delays: এবার অনলাইনেই মিলবে মানসিক স্বস্তি ! https://24hrstvchannel.com/itr-refund-delays-online-update/

কিন্তু প্রশ্ন উঠছে টি-শার্টটি ভালো করে দেখলে বোঝা যায় সেখানে সরাসরি RSS লেখা ছিল না, বরং PSS লেখা ছিল। তাহলে কেন RSS এ নিয়ে এত বিতর্ক করছে? যখন দেশের অর্ধেকের বেশি ধর্ষণ মামলা এখনো বিচার হয়নি, নারী নির্যাতনের বহু কেস পেন্ডিং রয়েছে । সেসব বিষয়ে কড়া অ্যাকশন না নিয়ে একটি ছোট বিষয়ে এত মাথা ঘামানো কেন? তারা কি ইচ্ছা করে এসব ইস্যু হাইলাইট করে আসল অপরাধগুলোকে ধামাচাপা দিতে চাইছে? নাকি নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সামনে চলে আসছে বলে সেটা সহ্য করতে পারছে না? উঠছে একের পর এক প্রশ্ন। এরপর আর কতভাবে দেশের আসল সমস্যাগুলো চাপা দিয়ে এসব অহেতুক ইস্যুকে সামনে আনা হবে ; সেটাই এখন সময়ের অপেক্ষা।