Kolkata Police Exam : কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫-এর অ্যাডমিট কার্ড প্রকাশ

Published on: December 6, 2025

Join WhatsApp

Join Now

কলকাতা পুলিশ (Kolkata Police Exam) কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। ২০২4 সালের নিয়োগ চক্রের এই পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীরা ৬ ডিসেম্বর ২০২৫ থেকে অফিসিয়াল পোর্টালে (Kolkata Police Recruitment Portal) গিয়ে হলটিকিট ডাউনলোড করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য অ্যাডমিট কার্ড বহন করা বাধ্যতামূলক।

আরও পড়ুন- CET Group-C Result: প্রকাশিত হল CET 2025 গ্রুপ-C ফল প্রকাশ

প্রিলিমিনারি (Kolkata Police Exam) পরীক্ষার সময়সূচি-

তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫

সময়: দুপুর ১২টা থেকে ১টা

অ্যাডমিট কার্ড ডাউনলোড ওয়েবসাইট –

WBPRB: prb.wb.gov.in

ওয়েস্ট বেঙ্গল পুলিশ: wbpolice.gov.in

কোলকাতা পুলিশ: kolkatapolice.gov.in

অ্যাডমিট কার্ড (Kolkata Police Exam) ডাউনলোড পক্রিয়া

১. অফিসিয়াল পোর্টালে যান
২. আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিন
৩. সাবমিট করার পর আধার-লিঙ্কড মোবাইল নম্বর ও রেজিস্টার্ড ইমেলে OTP পাঠানো হবে
৪. OTP ভেরিফাই করলেই ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে
পরীক্ষার (Kolkata Police Exam)-দিনে গুরুত্বপূর্ণ নির্দেশ-

১. অবশ্যই প্রিন্টেড অ্যাডমিট কার্ড ও আসল আধার কার্ড সঙ্গে আনতে হবে।

২. মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস, স্ক্যানার ইত্যাদি নিষিদ্ধ।

৩. হাই-হিল জুতো পরা নিষেধ।

৪. কোনও ধরনের অনিয়ম, অসদাচরণ বা লবিং ধরা পড়লে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

ক্যাটেগরি (Kolkata Police Exam) সংক্রান্ত নির্দেশ-

জাতিগত শ্রেণি (OBC ইত্যাদি) পরিবর্তনের ক্ষেত্রে বোর্ডের নির্দিষ্ট নির্দেশ মেনে চলতে হবে।

সরকারের বর্তমান গাইডলাইন অনুযায়ী ক্যাটেগরি সংশোধন করা হবে।

বোর্ড জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক। প্রতারণামূলক ফোনকল বা প্রলোভন থেকে সতর্ক থাকতে হবে।