২৪ আওয়ার্স টিভি ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়ার যুবক কৌশিক ঘোষ ছোটবেলা থেকেই খেলাধুলা ও শর্ট ফিল্মের প্রতি বিশেষ আগ্রহী। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল সিনেমা জগতে কাজ করার।কৌশিক জানান, খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বহু পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি সিনেমা জগতের প্রতি তাঁর নেশা তাঁকে শর্ট ফিল্ম নির্মাণের দিকে এগিয়ে দেয়। ২০২৪ সালে তিনি ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেন। সামনে তাঁর একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে, যা দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।নিজের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে কৌশিক বলেন— “আমার বাবা-মায়ের অনুপ্রেরণা ও সমর্থন না পেলে আমি এতদূর আসতে পারতাম না। তাঁদের প্রচেষ্টাতেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। আগামী দিনে আরও বড় কিছু করার লক্ষ্য রয়েছে আমার।”কৌশিক ঘোষের এই যাত্রা প্রমাণ করে, ইচ্ছে ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করাই সম্ভব।
Sundorbon: খেলাধুলা থেকে সিনেমায় কৌশিকের স্বপ্নপূরণ ! কি হল সুন্দরবনে ?
Published on: August 10, 2025
