Kalyan vs CV Anand Bose: রাজভবনে কি মিলছে বোমা-বন্ধুক? রাজ্যপালের হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কল্যাণ !

Published on: November 16, 2025
Kalyan vs CV Anand bose

Join WhatsApp

Join Now

রাজভবনের কড়া পতিক্রিয়ার মধ্যেই আরও তীক্ষ্ণ আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি (Kalyan vs CV Anand Bose)। শনিবারের মন্তব্যের জেরে বিতর্ক তুঙ্গে।এরই মাঝে আজ থেকে ‘ওপেন টু অল’ হিসেবে রাজভবন খুলে দাওয়া হয়েছে, তবে তার কারণে রাজনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে।

Read More- Birthday of Abhishek Banerjee : জন্মদিনের শুভেচ্ছা, ‘সেবাশ্রয় ২’-এর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জী বলেন “রাজ্যপাল যে প্রোটেকশন নিয়ে বসে আছেন, সেই সুরক্ষার আড়ালে থেকেই মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন। আমিও তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। ” তাঁর বক্তব্য, সংবিধান রচয়িতারা কখনও ভাবেননি যে কোনও সরকারের নিয়োগ করা রাজ্যপাল অন্য সরকারের রাজ্যে ইচ্ছেমতো মন্তব্য করবেন।

https://www.facebook.com/reel/3724250567883329

তিনি আরও অভিযোগ করেন, “গত আড়াই-তিন বছর ধরে রাজ্যপাল বিভিন্ন সময়ে হিংসাত্মক কাজে পরোক্ষ প্ররোচনা দিয়েছেন।” কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন-” এক পক্ষ মামলা করবে আর অন্য পক্ষের অন্যায় হলে কিছুই হবে না-তা হতে পারে না। আমিও মামলা করব, দেখা যাক কি হয়।” সাংসদের খেলা চ্যালেঞ্জ, রাজ্যপাল যদি সাহস দেখাতে চান, তবে এক মঞ্চে আলোচনায় আসুন। সেই একই মঞ্চে উপস্থিত থাকবেন সাংবাদিক, সুশীল সমাজও।