জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন বিতর্ক । জাপানের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা প্রধানমন্ত্রী (Japan’s First Female PM) জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর সামনে সুমো রিং সানায়ে তাকাইচি—দায়িত্ব নেওয়ার পর পুরনো একটি রীতিনীতিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশের ঐতিহ্যবাহী সুমো রিং কি এবার নারীদের জন্য উন্মুক্ত হবেন ?
Read More : PM Kisan Nidhi: অ্যাকাউন্টে এখনও আসেনি টাকা! দ্রুত টাকা পেতে কি করবেন
কিউশু গ্র্যান্ড সুমো টুর্নামেন্টের বিজয়ীকে প্রধানমন্ত্রী (Japan’s First Female PM) কাপ প্রদান করা হয়। অতীতে বেশ কিছু প্রধানমন্ত্রী (Prime Minister ) রিংয়ে উঠে পুরস্কার দিয়েছেন। তবে তাকাইচি রক্ষণশীল মূল্যবোধের সমর্থক এবং সুমো রিংয়ে নারীদের প্রবেশের নিষেধ নিয়ে তিনি কোনও অবস্থান জানাননি। এবারের টুর্নামেন্টে ওই সিদ্ধান্ত নেওয়ার সুযোগও থাকছে না, কারণ তিনি জি–২০ সম্মেলন থেকে দেশে ফিরবেন একদিন পর।
Read More- BLO Death Case : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও কর্মী
আগামী টোকিওর নববর্ষের টুর্নামেন্টে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে পরবর্তী কালে সুযোগ পাওয়া যাবে । জাপানে সুমো রিংয়ে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। (Japan’s First Female PM) জাপানের শিন্তো ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে সুমোর উৎপত্তি, যেখানে রিংকে শুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয়। অনেকের মতে, নারীর ‘অশুদ্ধতা’ ধারণার ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও জাপান সুমো অ্যাসোসিয়েশন ( Sumo Association )-এমন কোনও ধর্মীয় কারণ অস্বীকার করেছে। তাদের দাবি, সুমো রিং পুরুষ কুস্তিগীরদের ( Wrestler ) একটা যুদ্ধক্ষেত্র, তাই ঐতিহ্যগতভাবে এটি শুধুমাত্র পুরুষদের জন্যই বরাদ্দ।
ঐতিহাসিক তথ্য বলছে, প্রাচীন নথিতে নারী সুমো শিল্পীর উল্লেখও পাওয়া যায়। কিন্তু সময়ের সঙ্গে নিষেধাজ্ঞা কঠোর হয়েছে। তাকাইচি যদিও নারীবাদী নন; বরং রক্ষণশীল ভোটব্যাঙ্ক ধরে রাখতে তিনি ঐতিহ্য ভাঙতে সতর্ক। সরকারের মুখপাত্র ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ; তিনি সুমোর ঐতিহ্যকে সম্মান করবেন। তাই এখন দেখার বিষয়, আগামী টুর্নামেন্টে তিনি ঐতিহ্যের পাশে থাকবেন, নাকি নতুন ইতিহাস রচনা করবেন।
