২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ভোটার তালিকার সংশোধন নিয়ে প্রথম থেকেই সম্মকসমরে পদ্ম ও ঘাস ফুল শিবির। ভুয়ো ভোটার তালিকা ও রহিঙ্গা ইস্যু নিয়ে গলা ফাটাচ্ছে গেরুয়া শিবির। তবে ২৬ এর ভোট যুদ্ধের আগে বিজেপি জানিয়েই দিয়েছে ‘NO SIR, NO VOTE’ – এদিকে তৃণমূলের অভিযোগ, SIR হলে বহু মানুষেরর নাম চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে কেন্দ্র সরকার। তবে জীবন থাকতে কারোর ভোটার অধিকার কাড়তে দেব না। মেয়ো রোডের সভা থেকে ঠিক এই ভাবেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন সভায় তিনি আরো জানান হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে, ভাবছে NRC চালু করে সকলের ভোটাধিকার কেড়ে নেবে, জীবন থাকতে কারোর ভোটাধিকার কাড়তে দেব না
তবে শুধু এটুকুই নয়, নিজেদের স্বার্থ রক্ষায় কেন্দ্র সরকার এজেন্সি গুলকে তাদের হাতের পুতুলের মতন ব্যবহার করছে, রাজ্য সরকারের সে অভিযোগও অনেক দিনের। তবে ২৬-এর ভোটের আগে যে আরো একবার কেন্দ্র সরকার তাদের সেই অস্ত্রকেই ব্যবহার করতে চাইছে, তা নিয়ে ক্ষোভও উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশান আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে একই সঙ্গে ইলেকশান কমিশনের বিরুদ্ধেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, এখন “ইলেকশান কমিশনও এখন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। এছাড়া, গেরুয়া শিবিরের দুর্নীতি নিয়ে,সরব হয়েছেন মাননীয়া। ইলেকশান কমিশান আসে আর যায়, তারপর কিন্তু রাজ্য সরকারই থাকে এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ইলেকশান কমিশনের আয়ু তিন মাস, তারপরে রাজ্য সরকারই থাকে, আর মুখ্যমন্ত্রীর এই কথা থেকেই প্রশ্ন উঠছে, *তবে কি ইলেকশন কমিশনের উপরে রাজ্য সরকার?
ভোট যুদ্ধ যখন তুঙ্গে, তখন ২৬ এর বিধানসভা নির্বাচনে যে বিজেপি ৫০ – এর গণ্ডীও পার করতে পারবেনা সেই বিশ্বাসের বলেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন খোদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এইদিন বলেন ‘আগেরবার যা আসন পেয়েছিল তৃণমূল, তাঁর থেকে আসন বাড়বে, কমবে না’ , কুৎসা যত বেড়েছে, মানুষের জন-সমর্থন তত বেড়েছে। বিজেপির খমতা থাকলে ৫০ পাড় করে দেখাক।
এদিকে নির্বাচনকে ইস্যু করে যখন গেরুয়া ও পদ্ম ফুল শিবিরের বাক- বিতণ্ডা চরমে, তখন বিরোধী দল নেতার মুখে শোনা গেল এমন কথা যা নিয়ে তৈরি হয়েছে নয়া গুঞ্জন, সিপিএম হইতে সাবধান, নয় প্রো মমতা, নয় অ্যান্টি মমতা, যে কোনও একটা সিদ্ধান্ত নিতে হবে। আর কোনও মাঝখানে রাস্তা নেইহয় ঘাস ফুলে ভোট দিন, নয়তো পদ্ম ফুলে, মাঝে কোনও পথই নেই, এমনটাই স্পষ্ট বার্তা দেন বিরোধী দলনেতার । তবে কি বাম- কংগ্রেসে ভরসা না রেখে, তৃণমূল -বিজেপির সেটিং- এর কথাই বলতে চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? রাজনৈতিক মহলে তা নিয়েই চলছে জোর চর্চা।
