IndiGo Flight Cancelled: নতুন সুরক্ষা বিধি কার্যকর হতেই বিপাকে ইন্ডিগো

Published on: December 4, 2025
IndiGo Flight Cancelled

Join WhatsApp

Join Now

গোটা দেশজুড়ে বিমানবন্দরগুলিতে ইন্ডিগো (IndiGo Flight Cancelled) কাউন্টারে ক্ষোভ, হতাশা এবং বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে। হঠাৎ বেড়ে যাওয়া বিলম্ব ও বাতিল হওয়া ফ্লাইটের কারণে হাজার হাজার যাত্রীর ভোগান্তি চরমে পৌঁছায়। ইন্ডিগো জানিয়েছে, একাধিক “অপ্রত্যাশিত প্রযুক্তিগত ও পরিচালনাগত সমস্যার” পাশাপাশি সবচেয়ে বড় কারণ নতুন ক্রু রোস্টারিং নিয়ম, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL)-যা তাদের সময়সূচিকে বিপর্যস্ত করেছে।

আরও পড়ুন- Flight UDF hike: দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাড়তে পারে ইউজার ফি, যাত্রী বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা

২০২৪ সালের জানুয়ারি থেকে DGCA যে নতুন নিয়ম কার্যকর করেছে, তাতে পাইলট ও ক্রুদের জন্য বাড়তি বিশ্রাম, রাতের ল্যান্ডিংয়ের সংখ্যা সীমিতকরণসহ নানা পরিবর্তন এসেছে (IndiGo Flight Cancelled) । আগে যেখানে একজন ক্রু এক রোস্টারে ছ’বার রাতের শিফটে থাকতে পারতেন, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র দুইবারে। ফলে পুরনো রোস্টার কার্যত অচল হয়ে পড়ে এবং ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়।

ইন্ডিগো কেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?

ইন্ডিগো (IndiGo Flight Cancelled) প্রতিদিন ২,২০০-র বেশি ফ্লাইট পরিচালনা করে-যা এয়ার ইন্ডিয়ার প্রায় দ্বিগুণ। ফলে ১০-২০% ফ্লাইট ব্যাহত মানেই ২০০-৪০০ ফ্লাইটে সমস্যা। আবার কম খরচের বিমান সংস্থা হিসেবে বহু রাতের ফ্লাইটের উপর নির্ভর করত তারা, যা নতুন নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। পাইলট সংগঠনগুলির অভিযোগ-ইন্ডিগো সময়মতো রোস্টার বদলায়নি এবং দীর্ঘদিন ধরে কম জনবলের ওপর নির্ভর করছিল। গত ৪৮ ঘণ্টায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আরও প্রায় ১০০ ফ্লাইট বাতিল হতে পারে বলে খবর।

যাত্রীদের জন্য পরামর্শ-

ইন্ডিগো (IndiGo Flight Cancelled) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে তারা ‘‘ক্যালিব্রেটেড অ্যাডজাস্টমেন্ট’’ নিচ্ছে। বিমান ধরার আগে নিয়মিত ফ্লাইট স্ট্যাটাস দেখুন, আগেভাগে বিমানবন্দরে পৌঁছান, সঙ্গে প্রয়োজনীয় খাবার-ওষুধ রাখুন এবং ফ্লেক্সিবল বা রিফান্ডেবল টিকিট বেছে নিন।