২৪ আওয়ার্স টিভি ডেস্ক: টেস্টের (India vs South Africa test match) দ্বিতীয় দিনেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর বা ঋষভ পন্থের একেরপর এক আউট হওয়া যতটা চিন্তার, তার থেকেও বড় উদ্বেগ তৈরি করেছেন অধিনায়ক শুবমান গিল। ব্যাটিংয়ের মাঝপথে তিনি আউট না হয়েও ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন— যা ভারতীয় দলের জন্য সবচেয়ে উদ্বেগজনক ঘটনা। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার সময় গিলের রান ছিল ৩ বলে ৪।
India vs South Africa test match ইনিংসের মাত্র তৃতীয় বলেই গিল সমস্যায় পড়েন। দক্ষিণ আফ্রিকার স্পিনার হারমারের বলে বাউন্ডারি মারলেও পরক্ষণেই ঘাড়ে তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি। তাকে ঘাড় চেপে ধরতে দেখা যায়।মুখে ছিল স্পষ্ট যন্ত্রণার ছাপ। সঙ্গে সঙ্গে দলের ফিজিও মাঠে নেমে গিলকে পরীক্ষা করেন এবং পরিস্থিতি দেখে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গিলের ব্যথার মাত্রা দেখে আশঙ্কা বেড়েছে প্রতেকের।

তার এই ঘাড়ের সমস্যা কতটা গুরুতর, তা চিকিৎসা রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত নয়। দলের আশা, সমস্যা খুব গুরুতর নয় এবং তিনি শিগগির ব্যাটিংয়ে ফিরতে পারবেন— যা ম্যাচ পরিস্থিতিতে ভারতের জন্য অত্যন্ত জরুরি।
| বিষয় | তথ্য |
|---|---|
| ম্যাচ | India vs South Africa (Test) |
| দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস | ১৫৯ রানে অলআউট |
| ভারতের স্কোর (২ উইকেটে) | ৭৯ |
| আউট হয়ে মাঠ ছাড়েন | শুভমান গিল |
| ভারতের প্রথম দিকের উইকেট | যশস্বী জয়সওয়াল – ১২ রান |
| শনিবারের আউট ব্যাটসম্যান | ওয়াশিংটন সুন্দর – ২৯ রান |
| কেএল রাহুল | ৩৯ রান |
| ঋষভ পন্থ | ২৭ রান |
ইতিমধ্যেই ভারতীয় ব্যাটিংয়ে ধাক্কা লেগেছে, তার উপর অধিনায়ক গিলের চোট দলকে আরও বিপাকে ফেলেছে।
