India vs South Africa: গম্ভীরের স্পিন কৌশলে ব্যুমেরাং, আড়াই দিনে লজ্জার হার

Published on: November 16, 2025
Test Match

Join WhatsApp

Join Now

আড়াই দিনেই লজ্জার হার ভারতের নিজেদের পিচেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে বড়ো ধাক্কা (India vs South Africa Match Highlights)-খেল টিম ইন্ডিয়া। টার্নিং উইকেট তৈরি করে প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়েই উলটে বিপদে পড়ল রোহিতবিহীন ভারত। মাত্র আড়াই দিনেই ৩০ রানে ম্যাচ হেড়ে সিরিজে পিছিয়ে পড়ল ভারতীয় দল। ম্যাচের প্রথম দিন থেকেই ইডেনের উইকেট নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা। চার ইনিংস মিলিয়ে একমাত্র তেম্বা বাভুমা ছাড়া কেউ হাফ-সেঞ্চুরি করতে পারেননি।

Read More-India vs South Africa test match: টেস্টের দ্বিতীয় দিনেই বড় ধাক্কা! ব্যাটিংয়ের মাঝপথে মাঠ ছাড়লেন শুবমান গিল

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হলেও ভারত বড়ো কিছু করতে পারেনি। সামান্য এগিয়ে ১৮৯ রানে থামে ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ১৫৩ রান তোলে।(India vs South Africa Match Highlights)ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪। কিন্তু সেই রানও তুলতে পারেনি ভারতীয় ব্যাটাররা মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় রাহুল-জুরেলরা।

আড়াই দিনেই লজ্জার হার ভারতের নিজেদের পিচেই রান করতে নেমে উইকেট হারাতে থাকে ভারত।

* টপ অর্ডার:
জয়সওয়াল – ০
কেএল রাহুল – ১
ঋষভ পন্থ – ২
জুৱেল – ১৩

* মিডল অর্ডার ও অলরাউন্ডার:
ওয়াশিংটন সুন্দর – ৩১
অক্ষর প্যাটেল – ২৬
রবীন্দ্র জাডেজা – ১৮

* বাকিরা:
বাকিরা কেউই এক অঙ্কের গণ্ডি পেরোতে পারেননি

অধিনায়ক শুভমান গিল-কে চোটের কারণে ব্যাট করতে মাঠে নামতে দেখা যাইয়নি, দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি না তাও অনিশ্চিত।

South Africa win

দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সাইমন হারমার একাই দুই ইনিংস মিলিয়ে তুলে নেন ৫ এবং কেশব মহারাজ ৩ উইকেট। ৫১ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন হারমান। এই হার ভারতের জন্য বিশেষ হতাশার, ইডেনে ১৩ বছর পর টেস্ট হার, আর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৫ বছর পর পরাজয়। পিচ নিয়েই এখন উঠছে প্রশ্ন-এমন সিদ্ধান্তই কি তবে ভারতের ক্ষতি ডেকে আনলো?