Imran Khan: গুজব না সত্যি! কোথায় আছেন ইমরান?

Published on: November 27, 2025
Imran Khan

Join WhatsApp

Join Now

আদিয়ালা জেলকে ঘিরে উত্তেজনার একদিন পরই পাকিস্তান কারাবিভাগ থেকে জানালো হল- ইমরান খান (Imran Khan) সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁকে কোথাও সরানো হয়নি। জেল প্রশাসন বিবৃতিতে জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে ছড়ানো মৃত্যুর গুজব “ভিত্তিহীন” এবং তিনি নিয়মিত “সম্পূর্ণ চিকিৎসা সেবা” পাচ্ছেন।

আরও পড়ুন- Japan’s First Female PM : জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ঘিরে নতুন বিতর্ক

প্রায় দুই বছর ধরে দুর্নীতি ও সন্ত্রাস-সম্পর্কিত একাধিক মামলায় ইমরান খান (Imran Khan) আদিয়ালা জেলে বন্দি। তাঁর পরিবার অভিযোগ তুলেছে, ২০২২সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে তাঁকে একান্ত কারাবাসে অমানবিক অবস্থায় রাখা হয়েছে। ইমরানের বোন-নুরীন খান (নিয়াজি), আলীমা খান ও উজমা খান দাবি করেছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁরা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারছেন না। ইসলামাবাদ হাই কোর্ট সপ্তাহে দু’বার সাক্ষাতের অনুমতি দিলেও তা নাকি মানা হচ্ছে না।

আদিয়ালা কারাগার ঘিরে প্রতিবাদ

বুধবার হটাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, (Imran Khan) ইমরানের বোনেরা ও পিটিআই কর্মীরা জেল চেকপোস্টের সামনে অবস্থান শুরু করেন। মুহূর্তেই হাজারো পিটিআই সমর্থক সেখানে জড়ো হয়ে বিক্ষোভে জড়িয়ে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনও খবর মিলেছিল যে কয়েকজন বিক্ষোভকারী জেল ভাঙার চেষ্টা করেন। পরে পুলিশ ও জেল কর্তৃপক্ষ আলীমা খানকে আশ্বাস দেয় যে দ্রুতই ইমরানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। আজই তাঁদের সাক্ষাৎ হতে পারে এবং আগামী মঙ্গলবারও আরেকটি সময় দেওয়া হয়েছে। এর আগের সপ্তাহেও ইমরানের বোনেরা একইভাবে অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে পুলিশি দুর্ব্যবহার ও আটক হওয়ার অভিযোগ তুলেছিলেন।

https://en.wikipedia.org/wiki/Arrest_of_Imran_Khan

কি কি সুবিধা রয়েছে ইমরানের কক্ষে?

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খানের (Imran Khan) জেলজীবন অতীতের তুলনায় অনেক বেশি আরামদায়ক। তিনি বলেন, ইমরানের খাবারের মেনুই নাকি পাঁচতারা হোটেলের চাইতেও উন্নত। এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, ইমরানের ঘরে টেলিভিশন, ব্যায়ামের সরঞ্জাম, ডাবল বেড এমনকি “ভেলভেট ম্যাট্রেস”ও রয়েছে। নিজের কারাবাসের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে আসিফ বলেন, “আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, জেলের সাধারণ খাবার খেতাম। জানুয়ারির শীতে মাত্র দু’টি কম্বল ছিল, গরম পানিও পাওয়া যেত না।” তাঁর দাবি, সেই সময়ের জেল সুপারিন্টেনডেন্ট ব্যক্তিগতভাবে তাঁর সেলে থাকা গিজার খুলে নিয়েছিলেন।

সমস্ত পক্ষের দাবিপ্রত্যাদির মধ্যেও জেল প্রশাসনের স্পষ্ট বক্তব্য ইমরান খান সুস্থ আছেন এবং বর্তমানে কারাগারেই রয়েছেন।