SIR in West Bengal: SIR এর বলি শেওড়াফুলির এক যৌ*ন*ক*র্মী!

Published on: November 7, 2025
SIR CAUSE OF SUICIDE

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: বর্তমানে এস আই আর এর কারণে আতঙ্কিত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গবাসী। যার রেশ পড়েছে বহু জেলায়, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন তাদের মধ্যে কারো নামে নেই এই তালিকায়। এই মৃত্যু গুলোর কারণ খুবই নগন্য!

Read More- SIR in West Bengal: SIR শুরু হওয়ার আগেই ব্যাপক বদলি, ‘রুটিন বদলি’ বলছে নবান্ন!

শুক্রবার হুগলির শেওড়াফুলিতে এক যৌন কর্মীর মৃত্যুতে আবারও প্রশ্ন উঠলো এস আই আর (SIR) কে কেন্দ্র করে। ফের আঙ্গুল উঠলো ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার ওপর।

শুধুমাত্র শেওড়াফুলির একজন যৌন কর্মীর অপমৃত্যু হয়েছে তা নয়, মারা গেছে আরও তিনজন তিনটি ভিন্ন জেলায়। এক্ষেত্রে অভিযোগ উঠছে, ২০০২ সালের ভোটার তালিকায় কারোর নামের বানান যদি ভুল থেকে থাকে কিংবা কারোর নামই না থাকে সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হবে সরকার এর পক্ষ থেকে সেই প্রশ্ন থেকে যায়।

এই ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হয়ে পড়ছে সাধারণ মানুষরা যার কারণে দুশ্চিন্তা বেড়ে উঠেছে তাদের ভিতরে। কেউ আত্মহত্যা করছে কিংবা কেউ বা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এই প্রশ্ন উঠছে বারবার, যে এই দুশ্চিন্তা কিভাবে ভাবে নিরাময় হবে? কিভাবে সাধারণ মানুষ তাদের জীবন শান্ত ভাবে বহন করতে পারবে। এস আই আর এর কারণে মৃত্যুর মিছিল পশ্চিমবঙ্গের বেড়ে চলেছে নিরন্তর। তবু এই প্রশ্নটি থেকে যায় যে কি দোষ ছিল শ্যাওড়াফুলির সেই যৌনকর্মীটির। আরো কত বহু মানুষের প্রাণ গিয়ে চলেছে শুধুমাত্র এই এস আই আর পদ্ধতির কারণে।