সংযুক্ত আরব আমিরশাহর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বা আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (ILT20)-এর চতুর্থ মরসুম শুরু হয়েছে ২ ডিসেম্বর, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এবারের লক্ষ্য একটাই, BBL ও SA20-এর সঙ্গে সূচির সংঘাত এড়ানো। গতবারের ফাইনালিস্ট দুবাই ক্যাপিটালস ও ডেজার্ট ভাইপার্স-দুই দলই ২ ডিসেম্বর দুবাইয়ে মরসুমের প্রথম ম্যাচ খেলবে। ম্যাচগুলোর বেশিরভাগই স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০-এ, আর ডাবল-হেডারের ম্যাচ শুরু হবে দুপুরের ২।
আরও পড়ুন – Virat Kohli’s Century : কোহলির শতরানে রাঁচিতে দাপট ভারতীয়দের
পূর্বের মতোই খেলছে (ILT20) ছ’টি দল -আবুধাবি নাইট রাইডার্স, ডেজার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গাল্ফ জায়ান্টস, এমআই এমিরেটস, শারজা ওয়ারিয়ার্জ। তবে অধিনায়কের বড় রদবদল দেখা যাবে, এমআই এমিরেটস: কাইরন পোলার্ড (নিকোলাস পুরানকে সরিয়ে), দুবাই ক্যাপিটালস: দাসুন শানাকা (স্যাম বিলিংসের বদলে), নাইট রাইডার্স: জেসন হোল্ডার (সুনীল নারিনকে সরিয়ে)।থাকছেন: লকি ফার্গুসন (ভাইপার্স), জেমস ভিন্স (জায়ান্টস), টিম সাউথি (ওয়ারিয়ার্জ)।
সূচি ও নকআউট পর্ব (ILT20)
| মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে , ৩০টি লিগ ম্যাচ এবং তার পর নকআউট কোয়ালিফায়ার ১: ৩০ ডিসেম্বর (আবুধাবি) এলিমিনেটর: ১ জানুয়ারি (দুবাই) কোয়ালিফায়ার ২: ২ জানুয়ারি (শারজা) ফাইনাল: ৪ জানুয়ারি |
নজরে থাকছে –
| আন্দ্রে ফ্লেচার – এমআই এমিরেটসের রেকর্ড ২.৬ লাখ ডলার বিড মুহাম্মদ ওসিম – ইউএইয়ের ছক্কা-যন্ত্র জুনায়েদ সিদ্দিকী – এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট মাথিশা পাথিরানা – ওয়ারিয়ার্জে রিপ্লেসমেন্ট জর্ডান কক্স – ক্যাপিটালসের নতুন শক্তি মোইন আলি – গাল্ফ জায়ান্টস সুনীল নারিন ও আন্দ্রে রাসেল – নাইট রাইডার্সে আবারও খেলবেন ভারতীয় ক্রিকেটাররা আর. অশ্বিন নিলামে অনবিক্রিত থাকলেও ভারতীয় উপস্থিতি যথেষ্ট: দিনেশ কার্তিক – শারজা ওয়ারিয়ার্জ উন্মুক্ত চাঁদ – নাইট রাইডার্স পিয়ুষ চাওলা – ওয়াইল্ডকার্ড হিসেবে নাইট রাইডার্স |
জটিলতা থাকলেও পাকিস্তানি ক্রিকেটারদের শেষমেশ মিলেছে এনওসি (ANOC) , ফখর জামান, নাসিম শাহ ও হাসান নওয়াজ-তিনজনই এবার ডেজার্ট ভাইপার্স দলে খেলবেন (ILT20)।গাল্ফ অঞ্চলে ক্রিকেট উন্নয়নের উদ্যোগে এবার সৌদি আরব ও কুয়েত ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছে ILT20। দুই দেশ থেকেই ৬ জন করে তরুণ ক্রিকেটার নিলামে উন্নয়নমূলক খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে ছ’টি ফ্র্যাঞ্চাইজি।
