Delhi Pollution Crisis : দিল্লির দূষণ নিয়ে কড়া বার্তা কৃতির

Published on: November 23, 2025
Delhi Pollution Crisis

Join WhatsApp

Join Now

দিল্লির ভয়াবহ দূষণ ( Delhi Pollution Crisis ) নিয়ে কড়া বার্তা দিলেন বলিউড স্টার কৃতি স্যানন । ‘তেরি ইশ্‌ক ম্যায়ন’ ছবির প্রচারে তিনি দিল্লিতে এসেছিলেন কিন্তু শহরের ভয়াবহ বায়ুদূষণ ( Delhi Pollution Crisis ) নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কৃতি স্যানন। রবিবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪০০ -র ওপরে পৌঁছায়, যা স্বাস্থ্যঝুঁকির সবচেয়ে বিপজ্জনক স্তর।

Read More : Barca’s Grand Comeback : অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ধূলিসাৎ

মিডিয়ার সামনে কৃতি বলেন, “কী বললে কাজ হবে মনে হয় না। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমি দিল্লির ( Delhi ) মেয়ে, জানি আগে কেমন ছিল। এখন আর ব্যবস্থা না নিলে এমন দিন আসবে যখন পাশের মানুষটাকেও দেখা যাবে না।”


Read More : Fighter jet Crashes: দুবাই এয়ার শো-তে ভয়াবহ দুর্ঘটনা

উদয়পুরে নিত্রা মন্তেনা ও বামসি গাদিরাজুর সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করে শহরে ফেরার পর দিল্লির দূষিত ( Delhi Pollution Crisis ) আবহাওয়া তাঁর কাছে আরও তীব্রভাবে ধরা দেয়।
এদিন নিজের আসন্ন ছবির সহ-অভিনেতা ধনুষকে নিয়েও কথা বলেন কৃতি। তাঁকে “অভিনয় ও পরিচালনায় অত্যন্ত দক্ষ, সূক্ষ্ম বোঝাপড়া থাকা একজন শিল্পী” বলে প্রশংসা করেন তিনি। কৃতির কথায়, “ধনুষ নিজের কাজ সম্পর্কে অসাধারণ ধারণা রাখেন। বহু ছবি পরিচালনা করেছেন, তাই দৃশ্য কীভাবে পর্দায় ফুটে উঠবে—সেটা তিনি খুব ভালো বোঝেন।”