Bankura : ২০২৬ ভোটে বিজেপিকে রুখতে জয়ন্ত মিত্রর প্রত্যাবর্তন কতটা কার্যকর হবে?

Published on: August 23, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : অভিষেক ব্যানার্জীর সিদ্ধান্তের পর ফের তৃণমূলে যোগ দিলেন জঙ্গলমহলের প্রভাবশালী নেতা জয়ন্ত মিত্র। শনিবার বাঁকুড়ার তালডাংরা তৃণমূল কার্যালয়ে জেলা নেতৃত্বের হাতে পতাকা তুলে নেন তিনি। ২০২১ সালে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়ন্ত মিত্র। তিন বছর পর ফের নিজের পুরনো দলে প্রত্যাবর্তন।যোগদানের পর তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর চক্রান্তেই তিনি তৃণমূল থেকে দূরে গিয়েছিলেন। তবে বাংলার স্বার্থে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে এবার আবারও ঘরে ফেরা।তৃণমূল জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি, জয়ন্ত মিত্রর ফেরায় জঙ্গলমহলে সংগঠন আরও শক্তিশালী হবে। যদিও বিজেপি নেতা সুভাষ সরকারের বক্তব্য, কে এলো আর কে গেলো তাতে কিছু যায় আসে না, মানুষ বিজেপির সঙ্গেই রয়েছেন। রাজনৈতিক মহলের মতে, তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে তৃণমূলের শক্তি বাড়াবে।

এক নামেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের তৃণমূল নেতারে চেনে জয়ন্ত মিত্র কে। ২০২১ সালে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগদান করে বিজেপিতে এই খবর ছড়িয়ে পড়ে। সেদিনের মঞ্চে জয়ন্ত মিত্র বিজেপিতে যোগদান করেছে এই নাম ঘোষনা করা হয়৷ তৃণমূলের থেকে দূরত্ব তৈরী হয় জয়ন্ত মিত্রের৷  দীর্ঘসময় পর জঙ্গলমহলের তৃণমূল নেতা জয়ন্ত মিত্র এবার ফিরে এলো নিজের ঘরে। শুক্রবার কলকাতায় ক্যামাক স্ট্রীটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব বিধায়কদের সাথে বৈঠক করেন অভিষেক ব্যনার্জী ও সুব্রত বক্সী।

সেই বৈঠকেই জয়ন্ত মিত্র কে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক ব্যানার্জী। সেই নির্দেশের পরেই শনিবার তালডাংরা তৃণমূল কার্য্যালয়ে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরেই তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র। তৃণমূলে যোগদান করেই বিস্ফোরক জয়ন্ত মিত্র, শুভেন্দু অধিকারীর চক্রান্ত করেই তাকে তৃণমূল থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু যেভাবে বাঙালী ও বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নেতৃত্বে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার তাই তৃণমূলে ফিরে এলাম। ২০২৬ এর ভোটে বিজেপিকে বিরুদ্ধে সকলে একসাথে মিলে লড়াই করব দাবি জয়ন্ত মিত্রের। তৃণমূল জেলা সভাপতি তারাশংকর রায়ের দাবি, অভিষেক ব্যানার্জীর নির্দেশে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হল।  বিজেপির কটাক্ষ মানুষ বিজেপির সাথে আছে।  কে গেলো আর কে এলো তাতে বিজেপির কোন যায় আসেনা।