এইচ-১বি ভিসা আবেদন (H-1B Visa Delays Disrupt Plans of Thousands) প্রক্রিয়ায় বিলম্ব ও অ্যাপয়েন্টমেন্ট বাতিল সংক্রান্ত সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার বিদেশমন্ত্রক জানায়, ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও পুনর্নির্ধারণে দীর্ঘসূত্রিতার কারণে বহু ভারতীয় নাগরিক সমস্যার মুখে পড়েছেন-এমন একাধিক অভিযোগ সরকারের কাছে এসেছে।
আরও পড়ুন- Mexico Tariffs: ভারত সহ এশিয়ার একাধিক দেশের রপ্তানিতে বড় ধাক্কা
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে জানান, “এইচ-১বি ভিসা (H-1B Visa Delays Disrupt Plans of Thousands) সংক্রান্ত বিষয়ে বহু ভারতীয় নাগরিকের কাছ থেকে আমরা আবেদন পেয়েছি, যেখানে তারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণে বিলম্ব ও নানা সমস্যার কথা উল্লেখ করেছেন। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের নজরে আনা হয়েছে।”
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের অধীনে বিদেশি দক্ষ পেশাজীবী নিয়োগে বিধিনিষেধ আরও কড়াকড়ি করা হয়েছে। প্রথমবার এইচ-১বি (H-1B Visa Delays Disrupt Plans of Thousands)-ভিসার জন্য আবেদনকারীদের ক্ষেত্রে ১ লক্ষ ডলার ফি ধার্য করা হয়েছে। পাশাপাশি, ভিসা প্রাপকদের বাছাইয়ে প্রচলিত লটারির পরিবর্তে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও, গত ১৫ ডিসেম্বর থেকে এইচ-১বি ও এইচ-৪ ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক মাধ্যম সংক্রান্ত যাচাই প্রক্রিয়া আরও বিস্তৃত করা হয়েছে (H-1B Visa Delays Disrupt Plans of Thousands)। এর ফলেই হঠাৎ করে বহু ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং সেগুলি কয়েক মাস পরের তারিখে পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ভারত আশা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিয়ে ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর করবে।
