Weather : ” দমকা হাওয়া – বজ্রবৃষ্টি , হলুদ সতর্কতা জারি দুই বঙ্গে “

Published on: September 19, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই চলছে বৃষ্টি। কোথাও টুপটাপ, কোথাও আবার ঝড়বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টি তীব্র হতে পারে। ওই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে ছড়িয়ে–ছিটিয়ে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

সেদিন থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিকর ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।উত্তরবঙ্গে আজ শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ওই দুই জেলার জন্যও জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে শনিবার থেকে সেখানে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চালু থাকবে। অর্থাৎ, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সতর্ক থাকার বার্তা আবহাওয়া দফতরের