Cricket: সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয়ের পর চার শব্দে জবাব! সুরাজ, অভিষেক

Published on: September 22, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নামার আগেই ভারতের ওপর মানসিক চাপ তৈরি করতে মরিয়া হয়েছিল পাকিস্তান। খেলার মাঝেও একাধিক উসকানি, বিতর্কিত সেলিব্রেশনের মাধ্যমে ভারতের খেলোয়াড়দের অস্থির করার চেষ্টা চালায় তারা। কিন্তু সবকিছুর উত্তর ভারতীয় দল দিয়েছে মাঠের পারফরম্যান্সেই। অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিং, শুবমান গিলের ঠাণ্ডা মাথার ইনিংস আর তিলক বর্মার ফিনিশিং টাচে সহজ জয় পায় টিম ইন্ডিয়া। তরুণদের নিয়ে গড়া এই ভারতীয় দল সমানে সমানে জবাব দিতে জানে—তা মাঠে হোক বা মাঠের বাইরে। তাই ম্যাচ শেষে শুবমান ও অভিষেক সোশ্যাল মিডিয়ায় চার শব্দের বার্তায় পাল্টা জবাব দিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি, আর পুরো ইনিংসেই প্রায় ১৯০ স্ট্রাইক রেটে রান করেন। মাঝপথে হ্যারিস রউফের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে ব্যাট হাতে প্রতিপক্ষকে চুপ করানোর পর সোশ্যাল মিডিয়াতেও কড়া বার্তা দেন অভিষেক।

এদিকে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা দাবি করেন, ভারতকে আলাদা করে কোনও গুরুত্ব দেননি তাঁরা, টিম প্রস্তুত ছিল শুধু ম্যাচ জেতার জন্য। কিন্তু বাস্তবে দুই ম্যাচেই ভারতীয় ব্যাটাররা পাক বোলারদের নিয়ে খেলেছেন ছিনিমিনি। ফলে বড় ব্যবধানে হার মানতে হয়েছে পাকিস্তানকে। সব দিক থেকেই ব্যর্থ হয়ে লজ্জার মুখে পড়তে হয়েছে তাদের, যা মেনে নিতে পারছেন না পাকিস্তানের কেউই।