২৪ আওয়ার্স টিভি ডেস্ক : প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন বহু দিন ধরে। কিডনির সমস্যায় দিল্লী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা চলছিল, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন দিল্লিতে। সোমবার সকালে সমাজমাধ্যমে পোস্টন করে বাবার মৃত্যুসংবাদ জানান তিনি।
সেই পোস্টে হেমন্ত লিখলেন, ‘আমি শূন্য হয়ে গেলাম’। শিবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘‘শিবু সোরেন তৃণমূল স্তরের নেতা ছিলেন। জনগণের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অটল। জনজীবনের নানা স্তরে উঠে এসেছিলেন তিনি। বিশেষত, উপজাতি সম্প্রদায়, দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের পক্ষে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আমি শোকাহত”।
মডেল শান্তা পাল : বাংলাদেশি সন্দেহে ধৃত মডেল কে ঘিরে ঘনাচ্ছে রহস্য
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। গত জুন মাসের শেষ থেকেই দিল্লির স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ডূ’ডীণ আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় বলেই পিটিআই সূত্রে খবর । সেই সময়েই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সস্ত্রীক দিল্লি পৌঁছান হেমন্ত সোরেন। এরপর এদিন সকালেই সমাজমাধ্যমে বাবার মৃত্যুসংবাদ জানান। ‘শ্রদ্ধেয় দিশম গুরুজির প্রয়াণে আমি শূন্য হয়ে গেলাম’ বাবাকে হাড়িয়ে এমনটাই পোস্ট করেন পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
