২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বসিরহাটের ভূমিপুত্র, ভারতের প্রখ্যাত ফুটবলার মিহির বসুকে ইস্টবেঙ্গল ক্লাব আজীবন সদস্যপদ ও লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করলো। দেশের তিন প্রধান ক্লাব— মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের মাঠ কাঁপানো এই কিংবদন্তি ফুটবলারের সম্মানে গর্বিত বসিরহাট।১৯৮২ সালের নেহরু কাপ থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মিহির বসু। ১৯৭৭ সালে রেলের চাকরি ছেড়ে মোহনবাগানের হয়ে খেলার সিদ্ধান্ত থেকে শুরু করে এশিয়ান গেমস ও নানা আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁর উজ্জ্বল উপস্থিতি আজও অনুপ্রেরণা নতুন প্রজন্মের কাছে।বসিরহাট টাউন হলে ফুটবলপ্রেমী মনোরঞ্জন বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, নাজিবুল হক, শঙ্কর সেন, গোপাল মজুমদারসহ বহু ক্রীড়াব্যক্তিত্ব। সাহিত্যিক, বুদ্ধিজীবী ও স্থানীয় মানুষজনও আবেগভরে যোগ দেন। ফুল, মিষ্টি ও বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করা হয় এই প্রাক্তন তারকাকে।৭০ বছরের মিহির বসু সম্মান গ্রহণ করে আবেগাপ্লুত কণ্ঠে জানান, “ফুটবল জীবনে আক্ষেপ ছিল, তবে শেষ জীবনে এসে এই সম্মান আমাকে গর্বিত করেছে।
North 24 Pargana : ইলিশ-চিংড়ির লড়াই ভুলে তিন প্রধান ক্লাবের খেলোয়াড়রা এক মঞ্চে
Published on: August 31, 2025
