Flight UDF hike: দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাড়তে পারে ইউজার ফি, যাত্রী বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা

Published on: December 2, 2025
Flight UDF hike

Join WhatsApp

Join Now

টেলিকম ডিসপিউটস সেটেলমেন্ট অ্যান্ড আপিলেট ট্রাইবুনালের (TDSAT) সাম্প্রতিক আদেশের ফলে, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে যাত্রীদের দিতে হওয়া User Development fee বা ইউজার ফি (UDF) বিপুল হারে বাড়তে পারে (Flight UDF hike)। কিছু ক্ষেত্রে যা বর্তমান হারের তুলনায় প্রায় ২২ গুণ। এতে দুই বিমানবন্দরের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।

আরও পড়ুন- ITR Refund Delays: এবার অনলাইনেই মিলবে মানসিক স্বস্তি !

কেন বাড়ছে চার্জ?

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, FY09 থেকে FY14-এই পাঁচ বছরের জন্য বিমানবন্দরের চার্জ নির্ধারণে TDSAT নতুন হিসাবপদ্ধতি অনুমোদন করেছে। সেই হিসেবে ওই সময়ে দিল্লি ও মুম্বই বিমানবন্দরে প্রায় ৫০,০০০ কোটি টাকার আন্ডার-রিকভারি হয়েছে বলে ধরা হচ্ছে (Flight UDF hike)। এই ঘাটতি পূরণ করতেই যাত্রী ফি, ল্যান্ডিং চার্জ ও পার্কিং ফি বাড়িয়ে অর্থ আদায়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ –

AERA (Airports Economic Regulatory Authority), দেশ-বিদেশের একাধিক এয়ারলাইন-যেমন লুফতহানসা, এয়ার ফ্রান্স, গালফ এয়ার-এই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। বুধবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি নীলয় বিপিঞ্চন্দ্র আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি (Flight UDF hike) শোনার কথা।

কতটা বাড়তে পারে UDF?

  • মুম্বই আন্তর্জাতিক যাত্রীদের UDF: ৬১৫ -১৩,৪৯৫
  • দিল্লি দেশীয় যাত্রীদের UDF: ১২৯ – ১,২৬১
  • দিল্লি আন্তর্জাতিক যাত্রীদের UDF: ৬৫০ -৬,৩৫৬
  • মুম্বই দেশীয় যাত্রীদের UDF: ১৭৫-৩,৮৫৬

TDSAT-এর দাবি, সংশ্লিষ্ট সময়কালে চার্জ নির্ধারণে নন-অ্যারোনটিকাল অ্যাসেট (ডিউটি ফ্রি, পার্কিং, লাউঞ্জ ইত্যাদি)-এর মূল্য ধরেই হিসাব হওয়া উচিত ছিল, যা এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথোরিটি (AERA) করেনি। তাই নতুন হিসাব অনুযায়ী ঘাটতি পূরণে এই বিশাল ফি বাড়ানো প্রয়োজন।

যাত্রী বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা-

সরকারি আধিকারিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হঠাৎ এমন অস্বাভাবিক ফি বৃদ্ধি (Flight UDF hike) যাত্রীদের যাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বড়ো ধাক্কা আনতে পারে। এক কর্মকর্তা ET-কে বলেন- “এত বড় চার্জ বৃদ্ধি রাতারাতি টিকিটের দাম বাড়িয়ে দেবে। বিমানবন্দর প্রকৃতিগতভাবেই মনোপলি, এয়ারলাইনগুলোর পক্ষে অতিরিক্ত খরচ যাত্রীদের উপর চাপানো ছাড়া উপায় নেই।”

বিবাদের মূল কারণ-

AERA ২০০৯সালে কার্যকর হয়, অথচ দিল্লি ও মুম্বই বিমানবন্দর ২০০৬-এ বেসরকারি অপারেটরের হাতে যায় (দিল্লি: GMR, মুম্বই: তখন GVK, এখন আদানি)। ওই হস্তান্তরের আগের বিনিয়োগ ও সম্পদের নির্ভরযোগ্য তথ্য না থাকায় ২০০৬ সালে সরকারের সঙ্গে অপারেটরদের মধ্যে Hypothetical Regulatory Asset Base (HRAB) নীতি ঠিক করা হয়।

AERA FY09-14-এর চার্জ নির্ধারণে শুধু অ্যারোনটিক্যাল অ্যাসেট-যেমন রানওয়ে, টার্মিনাল, চেক-ইন কাউন্টার-ধরে হিসাব করেছিল। কিন্তু DIAL ও MIAL দাবি করে যে নন-অ্যারোনটিক্যাল অ্যাসেটকেও ধরতে হবে। TDSAT শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নেয়। সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাড়তি চার্জ (Flight UDF hike) কার্যকর হবে কিনা পরিষ্কার নয়। তবে TDSAT-এর নির্দেশ অনুযায়ী যদি ঘাটতি তুলতে UDF বাড়ানো হয়, তবে দিল্লি ও মুম্বই বিমানবন্দরের যাত্রীদের টিকিটের দাম বড়সড়ভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্খা রয়েছে ।