২৪ আওয়ার্স টিভি ডেস্ক: সাতসকালে ভয়াবহ আগুন কলকাতার এজরা স্ট্রিটে, দাউ দাউ করে জ্বলছে একের পর এক দোকান
শনিবার ভোর ৫টা ২৬ মিনিট নাগাদ কলকাতা বড়বাজার এজরা স্ট্রিট এলাকার একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে ভয়াবহ আগুন লাগে (Fire in Kolkata)। বহুতল ভবনের ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন পথচলতি মানুষ। অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদাম ও বিল্ডিংগুলিতে। বৈদ্যুতিন যন্ত্রপাতি ও দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
Read More- বিশ্বজয়ী রিচার নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের প্রায় ২৫-টির বেশি ইঞ্জিনের ঘটনাস্থলে পৌছায়। আরও ইঞ্জিন পাঠানো হতে পারে বলে দমকল সূত্রে খবর। দমকল কর্মীরা ল্যাডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজ কঠিন হয়ে উঠেছে। ঘনবসতি এলাকয় আগুন দ্রুত অন্য বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে , তাই আশপাশের বাড়িগুলির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ও মেয়র ফিরাদ হাকিম। দমকল কর্তাদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
হতাহতের কোনো খবর নেই, তবে ঘনবসতিপূর্ণ এলাকাটিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে । একাধিক দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
