Fighter jet Crashes: দুবাই এয়ার শো-তে ভয়াবহ দুর্ঘটনা

Published on: November 21, 2025
Fighter jet Crashes

Join WhatsApp

Join Now

দুবাই এয়ার শো-তে প্রদর্শনী উড়ান চলাকালীন ভারতীয় বায়ুসেনার একটি তেজস যুদ্ধবিমান (Fighter jet Crashes) ভেঙে পড়ে। আকাশে কৌশল প্রদর্শনের সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় বিমানটি এবং মাটিতে আছড়ে পড়তেই বিশাল আগুনের গোলা দেখা যায়। দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুন-24hrstvchannel.com/ed-raid-13-day-ed-custody-siddiqi-news-update/

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়-জেটটির দগ্ধ, ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে (Fighter jet Crashes)। ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যেতে থাকে, যা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকদের মধ্যে। এক বিবৃতিতে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হচ্ছে। বিবৃতিতে আরও জানানো হয়- “আজ দুবাই এয়ার শো-তে আকাশে প্রদর্শনীর সময় IAF-এর একটি তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট এতে গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। আমরা এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে।” তেজস দুর্ঘটনায় সংযুক্ত ইউএই সরকার জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত দমকল ও জরুরি পরিষেবার দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে এবং পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

তেজস হল ৪.৫ প্রজন্মের বহু-ভূমিকাযুক্ত ভারতীয় হালকা যুদ্ধবিমান (Fighter jet Crashes), যা আক্রমণাত্মক এয়ার সাপোর্ট, নিকট লড়াই, গ্রাউন্ড অ্যাটাকসহ নানান অভিযানে ব্যবহার করা যায়। হাল-এর (HAL) বর্ণনা অনুযায়ী, এটি স্থল থেকে সমুদ্র-উভয় পরিবেশেই দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।তেজস যুদ্ধবিমানটিতে রয়েছে-

.এয়ার ফোর্স ও নেভির জন্য সিঙ্গল-সিট ফাইটার ভেরিয়েন্ট

.প্রতিটি বাহিনীর জন্য টুইন-সিট ট্রেনার ভেরিয়েন্ট

এর সবচেয়ে উন্নত সংস্করণ LCA Mk1A, যাতে আধুনিক এভিওনিক্স ও প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজিত হয়েছে। এর মধ্যে রয়েছে-

.AESA রাডার

.উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুইট (রাডার ওয়ার্নিং ও সেল্ফ-প্রোটেকশন জ্যামিং সহ)

.ডিজিটাল ম্যাপ জেনারেটর

.স্মার্ট মাল্টিফাংশন ডিসপ্লে

.ইন্টাররোগেটর-ট্রান্সপন্ডার সিস্টেম

আধুনিক রেডিও অল্টিমিটার-সহ আরও বেশ কিছু অত্যাধুনিক ব্যবস্থা, যা এর যুদ্ধক্ষমতা ও নিরাপত্তা বাড়িয়েছে।