২৪ আওয়ার্স টিভি ডেস্ক : কৃষক পরিবারের জন্য এক অভিনব উদ্যোগ নিল সিনজেনটা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। কোতুলপুরের এক বেসরকারি লজে অনুষ্ঠিত হয় আমিস্টার স্টপ মিলন মেলা। প্রায় ১৫০ জন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই বিশেষ আয়োজনে।অনুষ্ঠানের শুরুতেই কৃষক পরিবারদের গোলাপ ফুল, চন্দনের ফোঁটা ও ঢাকঢোল বাজিয়ে বরণ করা হয়। মেলায় একসাথে বিনোদন, স্বাস্থ্যপরীক্ষা ও কৃষি বিষয়ক জ্ঞান ভাগাভাগির এক অনন্য পরিবেশ তৈরি হয়।
সকালে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, মহিলাদের জন্য বিউটিশিয়ান কর্নার এবং শিশুদের জন্য নানা খেলা। কৃষক পরিবারের সদস্যরা নাচ, গান, আবৃত্তি ও প্রতিভা প্রদর্শনীর মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন।বিশেষ আকর্ষণ ছিল কৃষক সহায়তা কেন্দ্র, যেখানে বিশেষজ্ঞরা আধুনিক কৃষি প্রযুক্তি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার ও ফলন বৃদ্ধির নানা দিক নিয়ে তথ্য শেয়ার করেন।অনুষ্ঠানে কৃষকরা জানান, শুধু বিনোদন নয়, কৃষি সম্পর্কেও নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। দিনশেষে সৌহার্দ্য ও কৃতজ্ঞতায় ভরা পরিবেশে সমাপ্ত হয় এই মিলন মেলা।
