কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে এলন মাস্কের অধীন সংস্থা xAI এর প্রথম বড় ভাষা মডেল Grok-1-এর উন্মোচন ; এই মডেলটি AI-কে আরও বিবেচনা-ভিত্তিক, সত্যভিত্তিক এবং মানুষের প্রতি বেশি মনোযোগী করে তুলেছে। xAI-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে এই ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে মাস্ক (Elon Musk’s Talks) নিজে মডেলটির বৈশিষ্ট্য এবং লক্ষ্য তুলে ধরেছেন।
Read More: Stranger Things Season 5 : দীর্ঘ প্রতীক্ষার অবসান মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস সিজন ৫’-এর প্রথম ভলিউম। https://24hrstvchannel.com/stranger-things-season-5-volume-1-latest-update/
ভিডিওতে মাস্ক স্পষ্টভাবে জানান যে, Grok-1 এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি সর্বোচ্চ স্তরের সত্যতা এবং সাহায্যকারিতা নিশ্চিন্ত করে। তিনি বলেন, “এই মডেলটি শুধুমাত্র তথ্য প্রদান করে না, বরং জটিল প্রশ্নের উত্তরে ঠিক বিচার-বিবেচনা প্রয়োগ করে এবং মানুষের জীবনকে সহজ করে তোলে”। মাস্ক আরও উল্লেখ করেন যে, Grok-1-কে সম্পূর্ণভাবে শূন্য থেকে তৈরি করেছে xAI, যা অন্য কোনো প্রতিযোগী কোম্পানি-যেমন OpenAI বা Google-এর প্রযুক্তি বা ভাষা মডেলের উপর নির্ভরশীল নয় ; এর ফলে প্রযূক্তিগত মূলত্ব এবং বর্তমান চ্যালেঞ্জগুলো-যেমন নিরাপত্তার ঝুঁকি কমাতে সাহায্য করবে।
Read More: Tere Ishq Main : প্রেম নাকি আসক্তি ? ধনুষের রুদ্র রুপে জ্বলছে ” Tere Ishq Main” https://24hrstvchannel.com/tere-ishq-main-review-love-vs-addiction-dhanush/
প্রকাশিত ভিডিওতে Grok-1-এর বিভিন্ন ক্ষমতার একটি সংক্ষিপ্ত প্রদর্শনী দেখানো হয়েছে। এতে মডেলটি প্র শ্নোত্তর, গাণিতিক সমস্যা সমাধান এবং এমনকি রসিকতাপূর্ণ কথোপকথনে অংশগ্রহণ করে। উদাহরণস্বরূপ, একটি প্রদর্শনীতে Grok-1 একটি জটিল বিবেচনা-ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে দেখায় যে এটি কিভাবে মানুষের মতো চিন্তা করে। xAI-এর প্রধান লক্ষ্য হলো এই মডেলকে ভবিষ্যতের আরও উন্নত এবং নিরাপদ AI তৈরির ভিত্তি হিসেবে ব্যাবহার করা।
Read More: CV Anand Bose: দেশের রাজভবনগুলির নতুন পরিচয়, সূচনা বাংলাতেইhttps://24hrstvchannel.com/cv-anand-bose-rajbhavan-notun-porichoy-bangla/
এদিকে, সম্প্রতি নিখিলের পডকাস্ট-এ (Nikhil’s Podcast) এলন মাস্ক (Elon Musk’s Talks) উপস্থিত হয়েছেন, যেখানে তিনি Grok-1 এবং xAI-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পডকাস্ট –এ মাস্ক Grok-1-এর ক্ষমতা, তাঁর স্বাধীনতা, এবং AI-এর নীতিশাস্ত্র সঙ্ক্রান্ত দিকগুলো নিয়ে কথা বলেছেন, যা সংস্থার দিকগুলো নিয়ে কথা বলেছেন, যা সংস্থার উদ্দেশ্যে এবং AI উন্নয়নের মিশনকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
মাস্ক তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আমাদের প্রধান অগ্রাধিকার হল নিরাপত্তা, স্বচ্ছতা এবং মানবমূল্যবোধের রক্ষা। আমরা চাই না AI মানুষের নিয়ন্ত্রনের বাইরে চলে যাক”। xAI-এর এই পদক্ষেপটি মাস্কের অন্যান্য উদ্যোগ-যেমন Tesla এবং SpaceX-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তিনি প্রযুক্তির মাধ্যমে মানবতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রাখেন।
