২৪ আওয়ার্স টিভি ডেস্ক : শিক্ষারত্ন সম্মানে সন্মানিত হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা ড .সৈয়দ তানভীর নাসরিন !শিক্ষক দিবসের প্রাক্কালে গর্বের মুহূর্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় । কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা ড.সৈয়দ তানভীর নাসরিন কে সম্মান জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে।মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তাঁকে উত্তরীয় ও মেমেন্টো প্রদান করে ‘শিক্ষারত্ন সম্মান’ -এ ভূষিত করা হয় এইদিন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সহ বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে তাঁকে আমন্ত্রণ জানানো হয় এদিন। শিক্ষারত্ন সম্মানস্বরূপ মেমেন্টোর পাশাপাশি প্রদান করা হয়েছে ২৫ হাজার টাকা ও রাজ্যের সব শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের নাম সম্বলিত একটি বিশেষ গ্রন্থ।এই সম্মান পাওয়ায় পর আনন্দ উচ্ছ্বাসের বাতাবরণ গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয় জুড়ে ।স্থানীয় মানুষ থেকে শুরু করে ছাত্র- শিক্ষক মহল, সকলেই আনন্দিত ও গর্বিত তাঁদের প্রিয় ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা সাফল্যে।
Bardhaman: শিক্ষারত্ন সম্মানে সন্মানিত হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা ড .সৈয়দ তানভীর নাসরিন !
Published on: September 6, 2025
