২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ফের মানবিক চরিত্র উঠে এলো জেলা সভাধিপতি কাজল শেখের।জেলার এক মানবিক মুখ কাজল এমনটাই বলেন বহু বিশিষ্টজনেরা। কাজল শেখের ফের এক মানবিক দৃশ্য দেখলো বীরভূম জেলাবাসী।বিরল রোগে আক্রান্ত ৮ মাসের ছোট্ট শিশু।স্পাইনাল মাসকুরাল এটট্রফি নামে বিরল রোগে আক্রান্ত বীরভূমের সিউড়ির সাজানো পল্লীর ৮ মাসের শিশু সাম্য। চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকার ইনজেকশন। যা তাদের পরিবারের সাধ্যের অনেক বাইরে। ছেলের চিকিৎসার জন্য মা ও বাবা এসে দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের কাছে। সভাধিপতি কাজল শেখের কাছে যেতেই কান্নায় ভেঙে পড়েন ওই ছোট্ট শিশুর মা বাবা।
শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে জেলা সভাধিপতি কাজল শেখ ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন শিশুটির মা-বাবাকে। পরবর্তী ক্ষেত্রে আরো সাহায্য করা হবে বলে জানান কাজল শেখ। পাশাপাশি শিশুটির মা এবং সভাধিপতি কাজল দুজনেই সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য করজোড়ে অনুরোধ করেন। শিশুটির মা জানান সামনেই মায়ের আগমন দুর্গাপুজো। আমার ছেলে যাতে সুস্থ থাকে স্বাভাবিক থাকে আপনারা একটু দেখবেন। সাহায্য করলে আমার ছেলে বাঁচতে পারবো।জেলা সভাধিপতি কাজল শেখের এই মানবিকতায় গর্ব বোধ করেন জেলা সভাধিপতির অনুগামীরা। পাশাপাশি সেখানে উপস্থিত সিউড়ির সংবাদমাধ্যমের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।
