২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বীরভূম জেলার নানুর দক্ষিণ চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষক মিলন উৎসব। বুধবার কীর্ণাহারের কল্লোল ভবনে আয়োজিত হয় এই মিলন উৎসব। নানুর দক্ষিণ চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হয়ে মতবিনিময় করেন এবং শিক্ষক মিলন উৎসবে অংশ নেন। এই মিলন উৎসব থেকে বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার প্রয়াত শিক্ষকের পরিবারকেও সম্মানিত করা হয়। একই সাথে কৃতি ছাত্র-ছাত্রীদের কেউ সম্মানিত করা হয় নানুর দক্ষিণ চক্রের পক্ষ থেকে।
এই মিলন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি কাজল শেখের আবেদন চাইল্ড ম্যারেজ রুখতে শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে। পাড়ায় পাড়ায় গিয়ে চাইল্ড ম্যারেজ রুখার জন্য আবেদন করেন জেলা সভাধিপতি কাজল শেখ।উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুরের বিডিও সন্দীপ সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি, কীর্ণাহার থানার ওসি অমিতাভ পাল সহ ও বহু বিশিষ্ট ব্যক্তিরা।
