Dharmendra dies at 89: হলো না শেষরক্ষা, ভারতীয় সিনেমা হারাল তার ‘হি-ম্যান’-কে!

Published on: November 24, 2025
Dharmendra dies at 89

Join WhatsApp

Join Now

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণে স্তব্ধ গোটা দেশ (Dharmendra dies at 89)। দীর্ঘ অসুস্থতা ও লড়াইয়ের পর সোমবার সকালে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু তাঁর মৃত্যুর পরবর্তী কিছু ঘন্টা ধরে যে দৃশ্য দেখা গেল, তাতে ধর্মেন্দ্রর শেষ যাত্রা এত গোপনীয় কেন, দেশজুড়ে তৈরি হয়েছে প্রশ্ন।

আরও পড়ুন- Delhi Pollution Crisis : দিল্লির দূষণ নিয়ে কড়া বার্তা কৃতির

(Dharmendra dies at 89) সোমবার সকাল থেকেই বাসভবনে একের পর এক বলিউড অভিনেতাদের আনাগোনা, পরিবারের ব্যস্ততা , একইসাথে হটাৎ নিরাপত্তা ব্যবস্থা কড়া কড়ি- সকল বিষয়গুলি মিলিয়ে প্রশ্ন উঠতে দেখা যায়। এদিকে, দুপুর গড়াতেই ভিলে পার্লে শ্মশানে পরিবারের উপস্থিতি সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সও লক্ষ্য করা যায়। সকলেই কালো বা সাদা রঙের পোশাকে উপস্থিত ছিলেন। পুলিশকে জিজ্ঞাসা করলে তাঁরা জানান, পরিবার যা জানাবে, সেটাই সরকারি তথ্য।” পুলিশ ও পরিবারের এই নীরবতা থেকেই তৈরি হয় নতুন ধোঁয়াশা।

১১ নভেম্বর-ও একটি গুজবঘেরা মৃত্যুসংবাদ ছড়িয়েছিল। সেইবার জনতার প্রার্থনার জোরে সুস্থতার পথে ফিরেছিলেন ধর্মেন্দ্র। গত কয়েকমাস ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই থাকছিলেন। ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন বলেও জানা গিয়েছিল। কিন্তু কয়েকদিন আগে হঠাৎই তাঁকে ভর্তি করা হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, তবে তা রুটিন চেকআপের জন্য বলে জানা যায়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বিশেষ মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসায় যুক্ত ছিল। তবু শেষরক্ষা হলো না। ভারতীয় সিনেমা হারাল তার ‘হি-ম্যান’-কে (Dharmendra dies at 89)।

ডিসেম্বরে ৯০-এ পা দিতেন ধর্মেন্দ্র। বয়স সত্ত্বেও বলিউডে তাঁর সক্রিয়তা ছিল ঈর্ষণীয়। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে তাঁর অভিনয় নতুন প্রজন্মকে তাক লাগিয়েছিল। সদ্য প্রকাশ্যে এসেছিল তাঁর আসন্ন ছবির ঝলক-যার মুক্তি আর দেখা হল না। বলিউডের এত বড় স্টার, তাঁর শেষকৃত্য নিয়ে এত গোপনীয়তা কেন? পরিবারের মুখে নীরবতা, পুলিশের পক্ষ থেকেও অনিশ্চিত বার্তা-যা আরও সন্দেহ জাগিয়েছে জনমানসে।

https://www.instagram.com/aapkadharam/?hl=en

২৪৭টিরও বেশি ছবির নায়ক ধর্মেন্দ্র শুধু বলিউড নয়-ভারতের আবেগ। জয়-ভিরুর বন্ধুত্ব, অ্যাকশনে তাঁর দাপট, রোমান্সে মাধুর্য-সব মিলিয়ে তিনি এক অনন্য অধ্যায় রচনা করেছিলেন, সেই অধ্যায় আজ শেষ হলো (Dharmendra dies at 89)। কিন্তু শেষ যাত্রার চারদিকে যে রহস্যের আবরণ তৈরি হয়েছে, তা তাঁর মৃত্যু-পরবর্তী শোকের সঙ্গে যোগ করেছে আরও এক নতুন প্রশ্নের পরত-ধর্মেন্দ্রর বিদায়ের পথ কি এতটাই নীরব হোক চেয়েছিল তাঁর পরিবার?