রাজ্যে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। খসড়া ভোটার তালিকা (Draft Voter List) প্রকাশের পর বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসতেই বিষয়টি নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ (Delhi showdown over SIR), পরিকল্পিত ভাবেই ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ Big Alert for PAN Holders: Aadhaar Link না হলে ১লা জানুয়ারি ২০২৬ থেকে PAN নিষ্ক্রিয়
এই পরিস্থিতিতে বুধবার ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে (Delhi showdown over SIR) পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বৈঠক করে একাধিক প্রশ্ন তুলতে চলেছে।
প্রতিনিধি দলে কারা কারা-
এই প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন—
- তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন
- লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- রাজ্যসভায় দলের মুখ্য সচেতক নাদিমুল হক
- পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও মানস ভুঁইয়া
- রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, সাকেত গোখলে ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
রাজ্য ও কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠনই ইঙ্গিত দিচ্ছে যে, বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে তৃণমূল।
তৃণমূলের দাবি, সিইও (CEO Office) দফতরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি ভোটারের ক্ষেত্রে ‘অসঙ্গতি’ বা discrepancy ধরা পড়েছে। এই ভোটাররা কারা, কেন তাঁদের নাম নিয়ে সমস্যা—এই প্রশ্নেরই স্পষ্ট জবাব চাইছে দল।
আগেও মিলেনি উত্তর, এবার আরও কড়া তৃণমূল-
উল্লেখযোগ্যভাবে, গত নভেম্বর মাসেও তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল (Delhi showdown over SIR) দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিল। সেই বৈঠকের পর তৃণমূল নেতারা অভিযোগ করেন, কমিশনের কাছ থেকে তাঁদের প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। যদিও কমিশনের তরফে দাবি করা হয়েছিল, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

এই অভিজ্ঞতার পরই এবার আরও কড়া অবস্থান নিয়েছে তৃণমূল।
অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি-
অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছেন—
যদি এবারও নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কার ও লিখিত উত্তর না মেলে, তাহলে দিল্লিতে নির্বাচন কমিশনের (Delhi showdown over SIR) অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হবে।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে এই সংঘাত আরও তীব্র হতে পারে। এসআইআর নিয়ে তৃণমূল ও নির্বাচন কমিশনের (Delhi showdown over SIR) এই টানাপড়েন আগামী দিনে দিল্লির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
