লখনউয়ের এক কুখ্যাত গ্যাংস্টারকে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Delhi and Kolkata Police Operation)। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) পার্ক স্ট্রিট থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- SSC: SSC ইন্টারভিউ তালিকায় অযোগ্যদের নাম, ফল বেরোতেই ফের মামলা হাইকোর্টে
দিল্লি পুলিশ (Delhi and Kolkata Police Operation)-এর স্পেশ্যাল সেল সূত্রে জানা গেছে, আজ (১৮.১১.২০২৫) দুপুরে বিশেষ বাহিনীর একটি দল পার্ক স্ট্রিট থানায় এসে একটি তল্লাশি অভিযানে পুলিশ সহায়তা চায়। স্পেশ্যাল সেলের মামলার নম্বর ২৬১/২৫, ধারা—২২১, ১৩২ (BNS) এবং ২৫ আর্মস অ্যাক্ট অনুযায়ী তল্লাশি চালানো হয়।
দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিগত নজরদারির পর দুপুর প্রায় ২.৩০ মিনিটে কলকাতার ৯৪ রিপন স্ট্রিট থেকে ধরা হয় ৩৮ বছরের সোহরাবকে। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের লখনউয়ের সদর ক্যান্টোনমেন্টের নাই বস্তি এলাকায়।
পুলিশ জানিয়েছে (Delhi and Kolkata Police Operation), সোহরাব ২০১১ সাল থেকে তিহার জেলে বন্দি ছিলেন। চলতি বছরের জুন মাসে প্যারোলে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। কলকাতায় ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে অ্যাপ-বাইক চালিয়ে আত্মগোপন করছিলেন।
দিল্লি পুলিশ (Delhi and Kolkata Police Operation) সূত্রে আরও জানা যায়, ধৃত গ্যাংস্টারের বিরুদ্ধে প্রায় ২০টি অপরাধমূলক মামলা রয়েছে—যার মধ্যে ৬-৭টি খুনের মামলা, একাধিক খুনের চেষ্টা এবং ডাকাতির অভিযোগও অন্তর্ভুক্ত। ধৃতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
