দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi IGI Airport Shock) ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে। অভিযোগ, বোর্ডিং লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তুচ্ছ একটি বিতর্ক থেকেই এই হামলার ঘটনা ঘটে, যার সাক্ষী ছিল যাত্রীর স্ত্রী ও ছোট সন্তানরাও।
অঙ্কিত দেওয়ান দাবি করেন, দিল্লি বিমানবন্দরে (Delhi IGI Airport Shock) নিরাপত্তা তল্লাশির সময় তিনি স্ত্রী ও শিশুসন্তানসহ যাচ্ছিলেন। বেবি স্ট্রোলার থাকায় বিমানবন্দরের কর্মীরা তাঁদের স্টাফদের ব্যবহৃত লাইনে যেতে বলেন। সেই সময় এক কর্মী তাঁকে মোবাইল ফোনটি সামনে রাখতে বলেন, যার বিরোধিতা করেন তিনি। তখনই অভিযুক্ত পাইলট ক্যাপ্টেন বিরেন্দর সেজওয়াল কটূক্তি করেন এবং তাঁকে ‘অনপড়’ বলে অপমান করেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ SSC CGL Tier 1 Result 2025 Declared: লক্ষাধিক ছাঁটাইয়ে উত্তীর্ণ ১.৩৯ লক্ষ মানুষ
অঙ্কিত জানান, প্রথমে বিষয়টি শুধুই কথার লড়াই ছিল। কিন্তু কিছুক্ষণ পর, ফ্রিস্কিং চলাকালীন ওই পাইলট (Delhi IGI Airport Shock) আবার ফিরে এসে তাঁকে আচমকাই মারধর করেন। তাঁর অভিযোগ, হামলার ঠিক আগে পাইলট একজন নিরাপত্তারক্ষীকে বলেছিলেন যে তিনি তাঁকে মারবেন।
“আমি কখনও ভাবিনি বিমানবন্দরের মতো নিরাপদ জায়গায় এমন কিছু ঘটতে পারে। রাস্তায় এসব হয় শুনেছি, কিন্তু এখানে—এটা সত্যিই ভয়ানক,” বলেন অঙ্কিত।
ঘটনার সময় সেখানে মাত্র দু’জন সিআইএসএফ কর্মী উপস্থিত ছিলেন—একজন এক্স-রে মেশিন দেখছিলেন, অন্যজন ফ্রিস্কিং করছিলেন। অভিযোগ, হামলা ঠেকাতে তাঁরা কার্যকর কোনও পদক্ষেপ নেননি। এই বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অঙ্কিত।
মারধরের ফলে তাঁর শরীরে গুরুতর চোট না লাগলেও, প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় ভুগছেন তিনি। তবে শারীরিক আঘাতের চেয়েও বেশি ক্ষতি হয়েছে মানসিকভাবে—বিশেষ করে তাঁর শিশুদের উপর।
“আমার মেয়ে বহুবার উড়েছে, কিন্তু এই প্রথম সে বিমানে (Delhi IGI Airport Shock) উঠতে ভয় পেয়েছে। ফ্লাইটের সময় ও খুব অস্থির ছিল। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর আমার স্ত্রী ভেঙে পড়ে কাঁদতে শুরু করে,” বলেন তিনি।
অঙ্কিত আরও অভিযোগ করেন, ঘটনার পর তাঁকে জোর করে একটি চিঠিতে সই করানো হয় যাতে তিনি বিষয়টি আর এগিয়ে না নিয়ে যান। তবে পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিবরণ তুলে ধরে দিল্লি পুলিশকে ট্যাগ করেন। পুলিশ জানায়, তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই বিষয়টি জানতে পেরেছে, এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি।
এদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই ঘটনার নিন্দা করে অভিযুক্ত পাইলটকে (Delhi IGI Airport Shock) সমস্ত সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
