Deepika Padukone : কল্কি থেকে বাদ পড়লেন দীপিকা!

Published on: December 3, 2025
Deepika Padukone

Join WhatsApp

Join Now

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) একের পর এক ছবি থেকে বাদ পড়ার খবরে সরগরম বলিপাড়া। সন্দীপ রেড্ডী বাঙ্গারের ‘স্পিরিট’ ছবি থেকে প্রথমে বাদ পড়েন তিনি। তারপরই ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে দীপিকার বাদ যাওয়ার খবর প্রকাশ্যে এল। নির্মাতারা দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবার পরই প্রশ্ন উঠেছে এবার তাহলে দীপিকার চরিত্রে দেখা যাবে কাকে ?

আরও পড়ুন – Stranger Things Season 5 : দীর্ঘ প্রতীক্ষার অবসান মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস সিজন ৫’-এর প্রথম ভলিউম

নায়িকার মুখ বদল-

দীপিকার অতিরিক্ত আত্মবিশ্বাসই কি কাল হল? এই প্রস্নই শোনা যাচ্ছে বলি পাড়ায়। শোনা গেছে দীপিকার (Deepika Padukone) পরিবর্তে ওই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে। তবে নির্মাতাদের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন – Tanusree & Sujit Wedding: লাস ভেগাসে সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী

মুখ বদলের কারন –

সূত্রের খবর, দীপিকা (Deepika Padukone) নাকি তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন বলে জানা যাচ্ছে। তিনি জানতেন প্রথম ছবিতে যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তাই সিকুয়েলে তাঁর চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে না। তাই এই অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল বলে মনে করা হচ্ছে। ছবি থেকে বাদ পড়ার আগেই ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা শুরু হয়। আপাতত দীপিকা ব্যস্ত রয়েছেন ‘কিং’ ছবির শ্যুটিং এর কাজে।