ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হল পশ্চিমবঙ্গ (CV Anand Bose)। আর ‘রাজভবন’ (Raj Bhavan) নয়-এবার থেকে নাম লোকভবন। দেশের সমস্ত রাজভবনের নতুন নামকরণের সূচনা হল বাংলা থেকেই। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন এবং রাষ্ট্রপতির নির্দেশ অনুসারে শনিবার আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন ঘোষণা করা হয়।
আরও পড়ুন- CV Ananda Bose on Kalyan Banerjee: কল্যাণের অভিযোগে রাজভবনে তল্লাশি
রাজভবন সূত্রে জানা গিয়েছে (CV Anand Bose), নাম পরিবর্তনের বিষয়ে বহুদিন ধরেই বিভিন্ন স্তরে আলোচনা চলছিল। গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজভবন’ নামটি ‘রাজত্ব’ বা ‘রাজা-র ধারণা বহন করে বলে তা বদলানো হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথম থেকেই এই পরিবর্তনের পক্ষে মত দেন। তাঁর যুক্তি, যে প্রতিষ্ঠান সাধারণ মানুষের জন্য, তার নামেও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব থাকা উচিত। সেই ভাবনা থেকেই ‘লোকভবন’ নামের প্রস্তাব।
কেন্দ্রের অনুমোদনের পর শনিবার থেকেই নাম বদলের কাজ শুরু হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন (CV Anand Bose), শুধু নাম নয়, সংশ্লিষ্ট নথিপত্র-সব ক্ষেত্রেই প্রয়োজনীয় সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁর ভাষায়, “এখন থেকে ভারতের প্রতিটি রাজভবনই লোকভবন নামে পরিচিত হবে।” বাংলা হয়ে উঠল এই পরিবর্তনের প্রথম ধাপ। শীঘ্রই অন্যান্য রাজ্যেও একই সিদ্ধান্ত কার্যকর হবে বলে কেন্দ্রীয় সূত্রে ইঙ্গিত।
https://www.instagram.com/drcvanandabose/?hl=en
নাম পরিবর্তনের দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) পৌঁছন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শিশুদের চকলেট দেন, ছবিও তোলেন। এমনকি, রাস্তার পাশে দাঁড়িয়ে চা পান করতেও দেখা যায় তাঁকে। নতুন নামকরণের দিন রাজ্যপালের এই সহজ-সাবলীল আচরণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
